বাগেরহাটে পিকআপ-ইজিবাইকের মুখোমুখি সংঘর্ষে নিহত ৪

বাগেরহাটে পিকআপভ্যানের সঙ্গে ইজিবাইকের মুখোমুখি সংঘর্ষে চারজন নিহত হয়েছেন। এ সময় আরো একজন আহত হয়েছেন। খুলনাগামী একটি পিকআপের সাথে বিপরীত দিক থেকে আসা একটি ইজিবাইকের মুখোমুখি সংঘর্ষে এ দুর্ঘটনা ঘটে।

বাগেরহাটে পিকআপভ্যানের সঙ্গে ইজিবাইকের মুখোমুখি সংঘর্ষে চারজন নিহত হয়েছেন। এ সময় আরো একজন আহত হয়েছেন। খুলনাগামী একটি পিকআপের সাথে বিপরীত দিক থেকে আসা একটি ইজিবাইকের মুখোমুখি সংঘর্ষে এ দুর্ঘটনা ঘটে।

সোমবার (৯ সেপ্টেম্বর) সকাল সাড়ে ৯টার দিকে বাগেরহাট-খুলনা মহাসড়কের টাউন নওয়াপাড়া এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

নিহতদের মধ্যে তিন জনের নাম পাওয়া গেছে। নিহতরা হলেন শওকত (৪০), মাসুম (৩০) ও নিপা (২৮)। এদের মধ্যে নিপার বাড়ি বাগেরহাট সদর উপজেলায়। তিনি একটি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষিকা। অন্য একজনের পরিচয় এখনো জানা যায়নি।

ফকিরহাট উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরী বিভাগের চিকিৎসক তানভির ইসলাম অনিক বলেন, সড়ক দুর্ঘটনায় তিনজনকে মৃত এবং দুইজনকে আহত অবস্থায় হাসপাতালে নিয়ে আসা হয়। আহত দুইজন অর্থাৎ  হিরণ শেখ (৩৫) এবং অজ্ঞাত এক ব্যক্তিকে আমরা খুলনা মেডিকেল কলেজে হাসপাতালে পাঠিয়েছি। এদের মধ্যে একজন হাসপাতালে নেয়ার পথে মারা গেছেন।

কাটাখালি হাইওয়ে থানার উপ-পরিদর্শক (এসআই) আশরাফুল হক বলেন, সংঘর্ষের পরই পিকআপটি পালিয়েছে। ঘটনাস্থলেই ইজিবাইকের তিনজন মারা গেছে। আহত দুইজনকে হাসপাতালে নেয়া হয়েছে। শুনেছি তাদের মধ্যেও একজন মারা গেছেন। নিহত তিনজনের মরদেহ কাটাখালি হাইওয়ে থানায় রয়েছে। পিকআপটিকে শনাক্তের কাজ চলছে বলে জানান তিনি। 

আরও