১ লাখ স্বাস্থ্যকর্মী নিয়োগ দেবে সরকার: স্বাস্থ্য প্রতিমন্ত্রী

স্বাস্থ্য প্রতিমন্ত্রী ডা. এম এ মুহিত বলেছেন, ই-হেলথ কার্ড নিয়ে কাজ শুরু হয়েছে। এটি বাস্তবায়নে কাঠামো গঠনের কাজ চলছে। প্রাইমারি হেলথকেয়ার সিস্টেমকে আরো সার্বজনীন করতে ১ লাখ স্বাস্থ্যকর্মী নিয়োগ দেয়ার পরিকল্পনা করছে সরকার। তাদের মধ্যে ৬০ হাজার নারী স্বাস্থ্যকর্মী থাকবেন। তবে তা একেবারেই নিয়োগ দেয়া সম্ভব না। ধাপে ধাপে নিয়োগ দেয়া হবে।

শনিবার (৭ মার্চ) দুপুরে সিরডাপ মিলনায়তনে পাওয়ার অ্যান্ড পার্টিসিপেশন রিসার্চ সেন্টার (পিপিআরসি) আয়োজিত ‘বাংলাদেশ সর্বজনীন স্বাস্থ্যের পথে’ শীর্ষক ডায়ালগ অনুষ্ঠানে এসব কথা বলেন তিনি।

স্বাস্থ্যখাতে দুর্নীতির কথা উল্লেখ করে তিনি বলেন, এ নিয়ে ভাবতে হবে এবং কাজও করতে হবে। এ পর্যন্ত যা কিছু হয়নি তা দুর্নীতির মধ্যে হারিয়ে গেছে। সঠিক তদারকি না করলে সব পরিকল্পনাই মেগা দুর্নীতির খাত হয়ে যেতে পারে। তাই পাইপলাইনিং করতে হবে, যাতে স্বচ্ছতার মাধ্যমে সব কাজ সঠিকভাবে পরিচালিত করা সম্ভব হয়।

তিনি আরো বলেন, হাসপাতালে দালালদের দৌরাত্ম্যে রোগীরা ভোগান্তিতে নিয়মিত পড়েন। সেবা নিশ্চিতে চিকিৎসকরা হাসপাতালে নিয়মিত থাকেন না। এসব নিয়েও সরকার কাজ করছে।

আরও