মিয়ানমারে গেল ফায়ার সার্ভিসের উদ্ধারকারী দল

আজ সকাল সাড়ে ১১টার দিকে বিশেষ বিমানে মিয়ানমারের উদ্দেশে তারা ঢাকা ত্যাগ করেন।

মিয়ানমারে ভূমিকম্প-পরবর্তী অনুসন্ধান ও উদ্ধারকাজে সহায়তার জন্য ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স থেকে একটি উদ্ধারকারী দল পাঠানো হয়েছে। আজ মঙ্গলবার (১ এপ্রিল) ফায়ার সার্ভিসের পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

সশস্ত্র বাহিনী বিভাগের পাঠানো সম্মিলিত সাহায্যকারী দলের সঙ্গে ফায়ার সার্ভিসের ১০ সদস্যের এ উদ্ধারকারী দলও রওনা হয়। আজ সকাল সাড়ে ১১টার দিকে বিশেষ বিমানে মিয়ানমারের উদ্দেশে তারা ঢাকা ত্যাগ করেন।

এতে আরো জানানো হয়, ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের ঢাকা বিভাগের উপপরিচালক মো. ছালেহ উদ্দিনের নেতৃত্বে ৩ জন অফিসার ও ৭ জন ফায়ার-ফাইটার এ উদ্ধারকারী দলে রয়েছে।

এর আগে ২০২৩ সালে তুরস্কের ভূমিকম্প-পরবর্তী উদ্ধারকাজ পরিচালনার জন্য ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স থেকে একটি উদ্ধারকারী দল পাঠানো হয়েছিল।

আরও