গুচ্ছ ভর্তি পরীক্ষা শুরু ৩০ জুলাই, আবেদন ফি দেড় হাজার

আগামী ৩০ জুলাই ‘ক’ ইউনিট, ১৩ আগস্ট ‘খ’ ইউনিট এবং পরবর্তী শনিবার অর্থাৎ ২০ আগস্ট (সম্ভাব্য তারিখ) ‘গ’ ইউনিটের ভর্তি পরীক্ষা হবে। পরীক্ষায় কৃতকার্য হতে ১০০ নম্বরের মধ্যে নূন্যতম ৩০ পেতে হবে। তবে, এবার পরীক্ষায় ৪টি ভুল উত্তরের জন্য এক নম্বর কাটা হবে।

সেশনজট কমিয়ে দ্রুত শিক্ষাবর্ষ শুরুর লক্ষ্যে ২০২১-২২ শিক্ষাবর্ষে গুচ্ছের ভর্তি পরীক্ষার সময় একমাস এগিয়ে আনা হয়েছে। দেশের ২২টি সাধারণ এবং বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে এবার ভর্তি পরীক্ষার আবেদন ফি ১ হাজার ৫০০ টাকা নির্ধারণ করা হয়েছে। পরীক্ষায় কৃতকার্য হতে ন্যূনতম ৩০ পেতে হবে। গতকাল সোমবার রাতে ভার্চুয়ালি আয়োজিত গুচ্ছ ভর্তি পরীক্ষা বিষয়ক উপাচার্যদের কমিটির এক সভায় এ সিদ্ধান্ত নেয়া হয়।

সভা শেষে যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (যবিপ্রবি) উপাচার্য অধ্যাপক ড. মো. আনোয়ার হোসেন গণমাধ্যমকে জানান, আগামী ৩০ জুলাই ‘ক’ ইউনিট, ১৩ আগস্ট ‘খ’ ইউনিট এবং পরবর্তী শনিবার অর্থাৎ ২০ আগস্ট (সম্ভাব্য তারিখ) ‘গ’ ইউনিটের ভর্তি পরীক্ষা হবে। পরীক্ষায় কৃতকার্য হতে ১০০ নম্বরের মধ্যে নূন্যতম ৩০ পেতে হবে। তবে, এবার পরীক্ষায় ৪টি ভুল উত্তরের জন্য এক নম্বর কাটা হবে।

গুচ্ছ ভর্তি পরীক্ষায় আবেদনের জন্য ন্যূনতম যোগ্যতার বিষয়ে তিনি বলেন, বিজ্ঞান বিভাগে মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিকের মোট জিপিএ ৭ (চতুর্থ বিষয় ছাড়া), ব্যবসায় শিক্ষায় মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিকের মোট জিপিএ ৬.৫ (চতুর্থ বিষয় ছাড়া) এবং মানবিকে মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিকের মোট জিপিএ ৬ (চতুর্থ বিষয় ছাড়া) নির্ধারণ করা হয়েছে।

এদিকে গতবারের চেয়ে এবারে ৩০০ টাকা বাড়িয়ে ভর্তি পরীক্ষায় অংশগ্রহণের জন্য আবেদন ফি ১৫০০ টাকা নির্ধারণ করা হয়েছে বলে জানিয়েছেন বরিশাল বিশ্ববিদ্যালয়ের উপাচার্য সাদেকুল আরেফিন। তিনি বলেন, সব জিনিসের দাম বাড়ার কারণে ভর্তি পরীক্ষার ফি বেড়েছে। বিভাগ ভেদে পরীক্ষার ফিতে কোনো পার্থক্য নেই।

উপাচার্য আরো বলেন, গতবার আবেদন ফি ১২০০ টাকা নির্ধারণ হলেও পরবর্তীতে শিক্ষার্থীদের আলাদাভাবে বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে ভর্তির জন্য আবেদন করতে হতো। এবার আর দ্বিতীয় ধাপে আবেদন করতে হবে না। এবার ভর্তি পরীক্ষা ছাড়াও ভর্তি কার্যক্রমসহ সব কিছু কেন্দ্রীয়ভাবে পরিচালিত হবে। শিক্ষার্থীদের শুধু একবারই টাকা দিতে হবে।

এর আগে গত ৮ এপ্রিল বাংলাদেশ বিশ্ববিদ্যালয় পরিষদের এক সভায় ২২টি পাবলিক বিশ্ববিদ্যালয়ের (সাধারণ গুচ্ছ) ‘ক’ ইউনিটের বিজ্ঞান বিভাগের ভর্তি পরীক্ষা ৩ সেপ্টেম্বর, ‘খ’ ইউনিটের মানবিকের ১০ সেপ্টেম্বর ও ‘গ’ ইউনিটের বাণিজ্যের ১৭ সেপ্টেম্বর নেয়ার সিদ্ধান্ত হয়েছিল। 

আরও