নড়াইলে আধিপত্য বিস্তার নিয়ে দুই গ্রুপের সংঘর্ষে আহত ১৭

নড়াইলে আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে দুই গ্রুপের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে। গতকাল দুপুরে সদর উপজেলার চণ্ডিবরপুর ইউনিয়নের গন্ধর্ব্যখালী গ্রামে এ সংঘর্ষ হয়।

নড়াইলে আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে দুই গ্রুপের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে। গতকাল দুপুরে সদর উপজেলার চণ্ডিবরপুর ইউনিয়নের গন্ধর্ব্যখালী গ্রামে এ সংঘর্ষ হয়। এতে নারীসহ অন্তত ১৭ জন আহত হয়েছেন। তাদের স্থানীয় হাসপাতালে ভর্তি করা হয়েছে।

পুলিশ ও এলাকাবাসী জানায়, ইউনিয়ন পরিষদ সদস্য জাফর শেখ গ্রুপের সঙ্গে গন্ধর্ব্যখালী গ্রামের রোস্তম আলী গ্রুপের মধ্যে দীর্ঘদিন ধরে বিরোধ চলে আসছিল। শুক্রবার বিকালে জাফর শেখের সমর্থক জিল্লুর রহমানকে প্রতিপক্ষ রোস্তম আলী গ্রুপের লোকজন মারধর করে। পরে তাকে নড়াইল আধুনিক সদর হাসপাতালে ভর্তি করা হয়। ওই ঘটনার জেরে গতকাল দুপুরে দুই গ্রুপের মধ্যে সংঘর্ষ বাধে।

আহত লিমন সরদার বলেন, ‘প্রতিপক্ষ গ্রুপের একজন ওয়ার্ড আওয়ামী লীগ নেতা। আমরা যুবদলের প্রোগ্রামে যাওয়ার কারণে ক্ষিপ্ত হয়ে হামলা করেছে।’

স্থানীয় ইউপি সদস্য জাফর শেখ বলেন, ‘গ্রাম্য কোন্দলের জের ধরে মারামারির ঘটনা ঘটেছে। আমি মৎস্যজীবী দলের নেতা। ‍মূলত প্রশাসনিক সুবিধা নেয়ার জন্য তারা বিষয়টিকে রাজনৈতিক মারামারি বলে প্রচারণা চালাচ্ছে।’

নড়াইল সদর থানার ওসি সাজেদুল ইসলাম জানান, ঘটনার পর এলাকায় অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে। উভয়পক্ষ মামলা দিলে জড়িতদের বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেয়া হবে।

আরও