চাঁদপুরে তিন দিনব্যাপী ভাষাবীর এমএ ওয়াদুদ স্মারক জাতীয় বিতর্ক উৎসব গতকাল শুরু হয়েছে। চাঁদপুর সরকারি কলেজ ক্যাম্পাসে আয়োজিত এ উৎসবের উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি। কলেজের অধ্যক্ষ অসিত বরণ দাশের সভাপতিত্ব অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের ইংরেজি বিভাগের সাবেক অধ্যাপক সৈয়দ মনজুরুল ইসলাম, প্রধানমন্ত্রীর সাবেক মুখ্য সচিব ড. কামাল আবদুল নাসের চৌধুরী, মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তরের মহাপরিচালক অধ্যাপক নেহাল আহমেদ, অধ্যাপক ড. শামীম রেজা, ডা. আব্দুন নুর তুষার।