মোরেলগঞ্জে ভ্যানচালকের ঝুলন্ত মরদেহ উদ্ধার

বাগেরহাটের মোরেলগঞ্জে পরীক্ষিত মিস্ত্রি (৫০) নামে এক ভ্যান চালকের মরদেহ উদ্ধার করা হয়েছে। শনিবার (১০ আগস্ট) দুপুরে উপজেলার উত্তর সুতালড়ী গ্রামে নিজ ঘর থেকে ঝুলন্ত অবস্থায় মরদেহটি পাওয়া যায়। মরদেহটি ময়নাতদন্তের জন্য বাগেরহাট সদর হাসপাতালে পাঠানো হয়েছে।

পরীক্ষিত মিস্ত্রি স্ত্রী সবিতা রানী বলছেন, জমিজমা সংক্রান্ত বিরোধ সমাধানের জন্য একটি সালিশ বৈঠক হওয়ার কথা ছিল। মানসিক চাপে ওই সালিশ এড়াতে তিনি গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেছেন।

মোরেলগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. শামসুদ্দিন বলেন, পুলিশের স্বাভাবিক কার্যক্রম এখনো শুরু হয়নি। তবে আমরা নিহতের মরদেহ ময়নাতদন্তের জন্য প্রয়োজনীয় ব্যবস্থা নিয়েছি। সেনাবাহিনীর সদস্যরা আমাদের সহযোগিতা করেছেন।

আরও