প্রতিটি নাগরিকের ব্যক্তিগত তথ্য সংরক্ষণ করবে বিবিএস

দেশের প্রতিটি মানুষের ব্যক্তিগত তথ্য সংরক্ষণ করবে বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরো (বিবিএস)। একটি উৎস থেকেই মিলবে দেশের প্রত্যেক নাগরিকের প্রয়োজনীয় সব বিস্তারিত তথ্য। এ লক্ষ্যে দেশের প্রত্যেক নাগরিকের ব্যক্তিগত রেজিস্টার (ডাটাবেজ) তৈরি করবে বিবিএস। এই ডাটাবেজে সব নাগরিকের আলাদা আলাদা তথ্য যুক্ত থাকবে। ডাটাবেজ তৈরির জন্য ন্যাশনাল পপুলেশন

দেশের প্রতিটি মানুষের ব্যক্তিগত তথ্য সংরক্ষণ করবে বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরো (বিবিএস) একটি উৎস থেকেই মিলবে দেশের প্রত্যেক নাগরিকের প্রয়োজনীয় সব বিস্তারিত তথ্য। লক্ষ্যে দেশের প্রত্যেক নাগরিকের ব্যক্তিগত রেজিস্টার (ডাটাবেজ) তৈরি করবে বিবিএস। এই ডাটাবেজে সব নাগরিকের আলাদা আলাদা তথ্য যুক্ত থাকবে। ডাটাবেজ তৈরির জন্য ন্যাশনাল পপুলেশন রেজিস্টার সংক্রান্ত অনুমোদনের জন্য অপেক্ষা করছে সংস্থাটি।

গতকাল গণমাধ্যমের সঙ্গে এক মতবিনিময় সভায় এসব তথ্য জানানো হয়। এতে ডেভেলপমেন্ট জার্নালিস্ট ফোরাম অব বাংলাদেশের (ডিজেএফবি) সদস্যরা অংশগ্রহণ করেন। পরিসংখ্যান ভবন সম্মেলন কক্ষে অনুষ্ঠিত মতবিনিময় সভায় সভাপতিত্ব করেন বিবিএস মহাপরিচালক মোহাম্মদ তাজুল ইসলাম। প্রধান অতিথি ছিলেন পরিসংখ্যান তথ্য ব্যবস্থাপনা বিভাগের সচিব মুহাম্মদ ইয়ামিন চৌধুরী। বিশেষ অতিথি ছিলেন তথ্য অধিদপ্তরের প্রধান তথ্য কর্মকর্তা সুরথ কুমার সরকার বাংলাদেশ বেতারের ডেপুটি ডিরেক্টর জেনারেল (নিউজ) এএসএম জাহীদ।

কর্মশালায় বক্তারা জানান, শিশু জন্মের পর পরই তার তথ্য সংগ্রহ করা হবে। তারপর বড় হতে হতে তার শিক্ষাগত যোগ্যতা, বিয়ে, সন্তান এমন সব তথ্যই হালনাগাদ করা হবে। এমনকি মারা গেলেও তাদের তথ্য মুছে ফেলা হবে না। মারা গেলে মৃত্যুর তথ্য হালনাগাদ করে তা সংরক্ষণ করা হবে। সবাই তথ্য দেখতে পারবে। তবে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ ছাড়া কেউ সেই তথ্য মুছে ফেলতে বা কাটাছেঁড়া করতে পারবে না। এখান থেকে তথ্য নিয়ে জাতীয় পরিচয়পত্র (এনআইডি), পাসপোর্টসহ অন্য যত সংস্থা আছে, তারা তাদের তথ্য হালনাগাদ করবে।

আরও