ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে সম্প্রতি ১৬ গবেষক পিএইচডি, ১৬ জন এমফিল এবং একজন ডিবিএ ডিগ্রি অর্জন করেছেন। গত ৩১ আগস্ট অনুষ্ঠিত সিন্ডিকেটের এক সভায় তাদের এসব ডিগ্রি দেয়া হয়। ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. এবিএম ওবায়দুল ইসলাম ওই সভায় সভাপতিত্ব করেন।
পিএইচডি ডিগ্রিপ্রাপ্তরা হলেন বাংলায় জাহিদ হাসান সরকার ও সানজীদা মাসুদ, আরবিতে মাসরুরুল হক ও মো. ইসমাঈল হোসেন, ইসলামের ইতিহাস ও সংস্কৃতিতে শরিফুল ইসলাম ভূঁইয়া, ভাষাবিজ্ঞানে তানজিয়া সিদ্দিকা, গণিতে মোহাম্মদ আমজাদ হোসেন, ম্যানেজমেন্ট ইনফরমেশন সিস্টেমসে আবু সাদাত মুহাম্মদ আশিফ, লোকপ্রশাসনে মোহাম্মদ সামিউল ইসলাম, পপুলেশন সায়েন্সেসে ফারহানা হক, শান্তি ও সংঘর্ষ অধ্যয়নে আমেনা খাতুন, প্রাণিবিদ্যায় বিপুল কৃষ্ণ দাস, জিন প্রকৌশল ও জীবপ্রযুক্তিতে নীলিমা বর্মণ, ডিজাস্টার সায়েন্স অ্যান্ড ক্লাইমেট রেজিলিয়েন্সে মো. গোলাম কিবরিয়া, শিল্পকলার ইতিহাস বিভাগে দেবাশীষ পাল এবং পুষ্টি ও খাদ্যবিজ্ঞান ইনস্টিটিউটের অধীনে মোহাম্মদ রিজওয়ানুল আহসান।
এমফিল ডিগ্রিপ্রাপ্তরা হলেন ইংরেজিতে সুমাইয়া আলম, আরবিতে মুহাম্মদ বদরুদ্দীন সাদী, নূরুল্লাহ ও মোহাম্মদ সাজেদ, উর্দুতে আলপনা আকতার, ইসলামিক স্টাডিজে মো. আবদুল্লাহ আল মুবাশ্বির, ইসলামের ইতিহাস ও সংস্কৃতিতে সাথী খাতুন, তথ্যবিজ্ঞান ও গ্রন্থাগার ব্যবস্থাপনায় রোমানা রহমান, ম্যানেজমেন্টে দেওয়ান আফরিদা হামিদ, কমিউনিকেশন ডিজঅর্ডারসে মো. জাহিদ হোসাইন খান, ফলিত রসায়ন ও কেমিকৌশলে এইচডি. রাজু আহমেদ, শিক্ষা ও গবেষণা ইনস্টিটিউটের অধীনে মুহাম্মদ কবির হোছাইন ও আবদুল মান্নান, পুষ্টি ও খাদ্য বিজ্ঞান ইনস্টিটিউটের অধীনে মোহাম্মদ নজরুল ইসলাম, সমাজকল্যাণ ও গবেষণা ইনস্টিটিউটের অধীনে সাবিকুন্নাহার এবং খন্দকার নাহিদ হাসান।
ডিবিএ ডিগ্রি পেয়েছেন ইন্টারন্যাশনাল বিজনেস বিভাগের অধীনে মুহাম্মদ তামজিদ আল আরাফাত।