মিরসরাইয়ে পুকুর থেকে ১২ ফুটের অজগর উদ্ধার

স্থানীয়রা অজগরটি আটক করে রাখার পর খবর পেয়ে বন্যপ্রাণী উদ্ধারকারী সংগঠন ওয়াইল্ডলাইফ অ্যান্ড স্নেক রেসকিউ টিম ইন বাংলাদেশের সঙ্গে যোগাযোগ করেন।

চট্টগ্রামের মিরসরাইয়ে পুকুর থেকে প্রায় ১২ ফুট লম্বা ও ৩০ কেজি ওজনের একটি অজগর উদ্ধার করা হয়েছে। উপজেলার মিরসরাই সদর ইউনিয়নের মোটবাড়িয়া এলাকার একটি পুকুর থেকে সাপটি উদ্ধার করা হয়। পরে প্রাথমিক চিকিৎসা ও পর্যবেক্ষণ শেষে বন বিভাগের উপস্থিতিতে মহামায়া ইকোপার্কের বনে অবমুক্ত করা হয়। স্থানীয়রা অজগরটি আটক করে রাখার পর খবর পেয়ে বন্যপ্রাণী উদ্ধারকারী সংগঠন ওয়াইল্ডলাইফ অ্যান্ড স্নেক রেসকিউ টিম ইন বাংলাদেশের সঙ্গে যোগাযোগ করেন। পরে সংগঠনটির উদ্ধারকারী সাজিদুল ইসলাম সাজিদ সাপটিকে উদ্ধার করেন। তিনি বলেন, ‘উদ্ধারের পর অজগরটিকে প্রাথমিক চিকিৎসা ও পর্যবেক্ষণ করা হয়। পরে সাপটির জন্য উপযোগী ও নিরাপদ প্রাকৃতিক পরিবেশ নিশ্চিত করে বন বিভাগের উপস্থিতিতে মহামায়া ইকোপার্কের বনে অবমুক্ত করা হয়।’

আরও