সামাজিক অপরাধ দমনে সাধারণ মানুষকেও এগিয়ে আসতে হবে -সমাজকল্যাণমন্ত্রী

মন্ত্রী বলেন, ‘মাদক একটি জাতিকে ধ্বংস করে দেয়, একটি পরিবারকে নিঃস্ব করে দেয়। মাদক সেবন যুবক ও তরুণ প্রজন্মের ভবিষ্যৎ নষ্ট করে। যারা মাদকের ব্যবসা করে, সেবন করে কিংবা অনলাইনে-অফলাইনে জুয়ার আসর বসিয়ে সমাজকে বিপথে পরিচালিত করছে, তাদের বিরুদ্ধে সবাইকে সোচ্চার হতে হবে।’

সমাজকল্যাণ এবং মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রী অধ্যাপক ডা. এজেডএম জাহিদ হোসেন বলেছেন, মাদক, জুয়া, সন্ত্রাস ও সামাজিক অপরাধমুক্ত সমাজ গড়তে হলে প্রশাসনের পাশাপাশি সাধারণ মানুষকেও এগিয়ে আসতে হবে। সমাজের প্রতিটি স্তরে সচেতনতা বৃদ্ধি এবং সামাজিক প্রতিরোধ গড়ে তোলার মাধ্যমে এসব অপরাধ নির্মূল করা সম্ভব।

গতকাল দিনাজপুর নবাবগঞ্জ উপজেলা পরিষদে হলরুমে আয়োজিত মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

মন্ত্রী বলেন, ‘মাদক একটি জাতিকে ধ্বংস করে দেয়, একটি পরিবারকে নিঃস্ব করে দেয়। মাদক সেবন যুবক ও তরুণ প্রজন্মের ভবিষ্যৎ নষ্ট করে। যারা মাদকের ব্যবসা করে, সেবন করে কিংবা অনলাইনে-অফলাইনে জুয়ার আসর বসিয়ে সমাজকে বিপথে পরিচালিত করছে, তাদের বিরুদ্ধে সবাইকে সোচ্চার হতে হবে।’

তিনি আরো বলেন, ‘কোনো গ্রাম, ইউনিয়ন বা ওয়ার্ডে যেন মাদক ব্যবসা, জুয়ার আসর কিংবা অন্য কোনো অসামাজিক অপরাধের কেন্দ্র গড়ে উঠতে না পারে, সে বিষয়ে স্থানীয় জনগণ, জনপ্রতিনিধি এবং প্রশাসনকে একযোগে কাজ করতে হবে।’ অপরাধ সংঘটিত হওয়ার পর ব্যবস্থা নেয়ার চেয়ে, অপরাধ প্রতিরোধে সবচেয়ে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে হবে।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন নবাবগঞ্জ উপজেলা বিএনপির সভাপতি মো. তরিকুল ইসলাম। আরো বক্তব্য দেন নবাবগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা বিধান কান্তি হালদার, জেলা বিএনপির সভাপতি আতিকুর রহমান রাজা মাস্টার এবং উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক মো. ইকবাল হোসেন।

মতবিনিময় সভার আগে সনাতন ধর্মাবলম্বীদের ধর্মীয় উৎসব শ্রীকৃষ্ণের জন্মাষ্টমী উদযাপন উপলক্ষে নবাবগঞ্জ উপজেলা পরিষদ থেকে মঙ্গল শোভাযাত্রার আয়োজন করা হয়।

আরও