বগুড়ায় আগামীকাল দুদকের ১৭৯ তম গণশুনানি

সেবা প্রাপ্তিতে হয়রানীর শিকার বা সেবা বঞ্চিত জনসাধারণ তাদের অভিযোগসমূহ বগুড়া জেলার সকল সরকারি দপ্তর প্রধানদের উপস্থিতিতে কমিশনের সামনে তুলে ধরার সুযোগ পাবেন। উত্থাপিত অভিযোগের বিষয়ে তাৎক্ষণিক সিদ্ধান্ত নেবে দুদক।

দুর্নীতির বিরুদ্ধে সামাজিক সচেতনতা বৃদ্ধি ও দুর্নীতি প্রতিরোধের বগুড়ায় গণশুনানির আয়োজন করেছে দুর্নীতি দমন কমিশন।

রোববার (১০ আগস্ট) সকাল ১০ টায় শহীদ টিটু মিলনায়তনে এ শুনানি অনুষ্ঠিত হবে বলে জানিয়েছে দুদকের জনসংযোগ বিভাগ।

গণশুনানিতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন দুর্নীতি দমন কমিশনের চেয়ারম্যান ড. মোহাম্মদ আবদুল মোমেন। এছাড়া দুদকের প্রতিরোধ বিভাগের মহাপরিচালক মো. আক্তার হোসেনও উপস্থিত থাকবের বলে জানানো হয়েছে।

সেবা প্রাপ্তিতে হয়রানির শিকার বা সেবাবঞ্চিত জনসাধারণ তাদের অভিযোগসমূহ বগুড়া জেলার সকল সরকারি দপ্তর প্রধানদের উপস্থিতিতে কমিশনের সামনে তুলে ধরার সুযোগ পাবেন। উত্থাপিত অভিযোগের বিষয়ে তাৎক্ষণিক সিদ্ধান্ত নেবে দুদক। সরকারি পরিষেবা প্রাপ্তি নিশ্চিতকরণ, সরকারি কর্মকর্তাদের মাঝে সততা, নিষ্ঠা, জবাবদিহিতা ও মূল্যাবোধ বৃদ্ধি করার মাধ্যমে দেশ থেকে দুর্নীতি নির্মূল করাই এ গণশুনানির মূল অভিপ্রায় বলে জানিয়েছেন জনসংযোগ বিভাগের সহকারী পরিচালক।

গণশুনানি সফল করতে বগুড়া সদরের বিভিন্ন এলাকায় সপ্তাহব্যাপী মাইকিং, পোস্টার, লিফলেট বিতরণ, বুথ স্থাপন করে অভিযোগ সংগ্রহ, অভিযোগ বাক্স স্থাপন করে ব্যাপক প্রচার-প্রচারণা চালানো হয়েছে।

আরও