চট্টগ্রাম নগরীর চান্দগাঁও থানাধীন চন্দ্রিমা আবাসিক এলাকায় সরকারি জায়গায় অবৈধভাবে বসবাসকারী চার পরিবারকে উচ্ছেদ করে দখলমুক্ত করা হয়েছে ৬ শতক জমি। যার আনুমানিক বাজার মূল্য প্রায় ২ কোটি টাকা।
আজ বৃহস্পতিবার দিনব্যাপী চান্দগাঁও সার্কেলের সহকারী কমিশনার ভূমি মো. মাসুদ রানা এ উচ্ছেদ অভিযান পরিচালনা করেন। চট্টগ্রাম মেট্রোপলিটন ও চান্দগাঁও থানা পুলিশ এবং চান্দগাঁও ভূমি অফিসের কর্মচারীরা এ অভিযানে সহায়তা করেন।
তিনি বলেন, জালাল নামের এক ব্যবসায়ী ওই জায়গায় টিন শেডের ঘর নির্মাণ করে শ্রমজীবী ৪ পরিবারকে ভাড়া দেয়। তাকে বারবার নোটিশ দেয়া হলেও কোনো সাড়া দেননি। সরকারি জায়গা অবৈধভাবে দখলের অভিযোগে তার বিরুদ্ধে নিয়মিত মামলার প্রক্রিয়া চলছে। যেকোনো অবৈধ দখলদারির বিরুদ্ধে অভিযান পরিচালনায় জেলা প্রশাসকের কঠোর নির্দেশনা রয়েছে।