মেহেরপুর সীমান্তে আটক বাংলাদেশীকে ফেরত দিল বিএসএফ

বৃহস্পতিবার দুপুরে কাথুলী-কুতুবপুর সীমান্তে ঘাস কাটতে ভারতীয় সীমানায় প্রবেশ করে মেহেরপুর সদর উপজেলার কুতুবপুর গ্রামের কৃষক ইকবাল হোসেন। এ সময় ভারতীয় বিএসএফ সদস্যরা তাকে ধরে মারপিট করে ক্যাম্পে নিয়ে যায় বলে অভিযোগ করেছে তার পরিবার।

মেহেরপুরের কাথুলী-কুতুবপুর সীমান্তে অবৈধভাবে ভারতে অনুপ্রবেশের দায়ে আটক কৃষক ইকবাল হোসেনকে ফেরত দিয়েছে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী (বিএসএফ)। শুক্রবার (২২ আগস্ট) ভোর রাত ৩টার দিকে কাথুলী সীমান্তের আন্তর্জাতিক মেইন পিলার ১৩৩ এর ৩নং সাব পিলারের কাছে পতাকা বৈঠকের পর আটককৃতকে ছেড়ে দেয়া হয়।

বৃহস্পতিবার দুপুরে কাথুলী-কুতুবপুর সীমান্তে ঘাস কাটতে ভারতীয় সীমানায় প্রবেশ করে মেহেরপুর সদর উপজেলার কুতুবপুর গ্রামের কৃষক ইকবাল হোসেন। এ সময় ভারতীয় বিএসএফ সদস্যরা তাকে ধরে মারপিট করে ক্যাম্পে নিয়ে যায় বলে অভিযোগ করেছে তার পরিবার।

বিজিবি কাথুলী কোম্পানী কমান্ডার সূত্রে জানা গেছে, ইকবালকে আটকের পর থেকেই বিএসএফ এর সাথে যোগাযোগ চলছিল। পরে গভীর রাতে সীমান্তের ১৩৩ মেইন পিলারের ৩নং সাব পিলারের কাছে পতাকা বৈঠক অনুষ্ঠিত হয়। বৈঠকে বিজিবির কাথুলী কোম্পানি কমান্ডার সুবেদার মিজানুর রহমান ও ৫৬ বিএসএফ এর রাউদবাড়ি ক্যাম্প কমান্ডার এসি আনোছ কুমার উভয় দেশের নেতৃত্বে ছিলেন।

দীর্ঘ সময় ধরে চলা বৈঠকে সীমান্ত আইন, চোরাচালান প্রতিরোধ ও শৃংখলা বজার রাখার বিষয়ে আলোচনা হয়। সীমান্তের শূন্যরেখা অতিক্রম করে অবৈধ অনুপ্রবেশ ঠেকাতে একমত পোষণ করেন উভয় পক্ষের কমান্ডাররা।
এ বিষয়ে বিজিবি কাথুলী কোম্পানি কমান্ডার সুবেদার মিজানুর রহমান জানান, সীমান্তের শূন্যরেখা অতিক্রম করে ভারতে প্রবেশের দায়ে বিএসএফ তাকে আটক করে নিয়ে যায়। সীমান্ত আইন লঙ্ঘন করে ভারতে অনুপ্রবেশের দায়ে তাকে গাংনী থানায় মামলা দিয়ে সোপর্দ করা হয়েছে।

গাংনী থানার অফিসার ইনচার্জ (ওসি) বানী ইসরাইল জানান, বিজিবির করা মামলার আসামি হিসেবে ইকবাল হোসেনকে মেহেরপুর আদালতে সোপর্দ করার প্রক্রিয়া চলছে।

আরও