দেশের নাগরিকদের অন্ধত্ব ও দৃষ্টিত্রুটি দূর করতে ২০৩০ সালের মধ্যে ১০ লাখ মানুষের চোখের ছানি অস্ত্রোপচার ও এক কোটি চশমা বিতরণের লক্ষ্য নির্ধারণ করেছে সরকার। একই সময়ে জাতীয় রেফারেল সুবিধার মাধ্যমে প্রায় দুই কোটি মানুষকে চক্ষু স্বাস্থ্যসেবার আওতায় আনা হবে।
গতকার বিশ্ব চক্ষু স্বাস্থ্য সম্মেলনে প্রচারিত এক ভিডিও বক্তব্যে সরকারের এ অঙ্গীকার তুলে ধরেন স্বাস্থ্য প্রতিমন্ত্রী ড. এমএ মুহিত। বিশ্ব স্বাস্থ্য সংস্থা (ডব্লিউএইচও) ও আন্তর্জাতিক উন্নয়ন সহযোগীদের যৌথ উদ্যোগে অ্যান্টিগুয়া ও বারবুডা সরকারের আয়োজনে সম্মেলনটি অনুষ্ঠিত হচ্ছে। এতে সহ-আয়োজক হিসেবে রয়েছে বাংলাদেশ।
স্বাস্থ্য প্রতিমন্ত্রী বলেন, ‘প্রতিরোধযোগ্য অন্ধত্ব ও দৃষ্টিহীনতা কেবল মানবিক বিপর্যয় নয়, সমাজ ও রাষ্ট্রের অর্থনীতির ওপরও এর বড় ধরনের নেতিবাচক প্রভাব রয়েছে।’