নাইক্ষ্যংছড়ির ঘুমধুম সীমান্তে স্থলমাইন বিস্ফোরণ, বিজিবি সদস্য আহত

বিজিবির ৩৪ ব্যাটালিয়নের পরিচালক লে. কর্নেল খায়রুল আলম জানিয়েছেন, আহত আকতার হোসেন ৩৪ বিজিবির রেজু আমতলী সীমান্ত চৌকির (বিওপি) নায়েক পদে দায়িত্বরত। বিস্ফোরণে তার ডান পায়ের গোড়ালি আলাদা হয়ে যায় এবং বাম পা গুরুতর আহত হয়।

বান্দরবানের নাইক্ষ্যংছড়ি উপজেলার তুমব্রুর ইউনিয়নের ঘুমধুম সীমান্ত এলাকায় স্থলমাইন বিস্ফোরণে এক বিজিবি সদস্য হত হয়েছেন। আজ রোববার (১২ অক্টোবর) সকাল সাড়ে ১১ টার দিকে সীমান্তের ৪১ নম্বর পিলারের কাছে পেয়ারাবুনিয়া এলাকায় এ ঘটনা ঘটে।

বিজিবির ৩৪ ব্যাটালিয়নের পরিচালক লে. কর্নেল খায়রুল আলম জানিয়েছেন, আহত আকতার হোসেন ৩৪ বিজিবির রেজু আমতলী সীমান্ত চৌকির (বিওপি) নায়েক পদে দায়িত্বরত। বিস্ফোরণে তার ডান পায়ের গোড়ালি আলাদা হয়ে যায় এবং বাম পা গুরুতর আহত হয়।

বিজিবি জানায়, আমতলী বিওপির আওতাধীন এলাকা তুমব্রুর ঘুমধুম সীমান্তের ৪১ নম্বর পিলারের কাছাকাছি স্থানে বাংলাদেশের অভ্যন্তরে বিজিবির প্রস্তাবিত একটি অস্থায়ী চৌকিতে (বিওপি) টহল দেয়ার সময় স্থলমাইন বিস্ফোরণের এ ঘটনা ঘটে। আহত আকতারকে উদ্ধার করে রামু সামরিক হাসপাতালে ভর্তি করা হয়েছে। বর্তমানে তিনি সেখানে চিকিৎসাধীন রয়েছেন।

একাধিক সূত্রে জানা গেছে, নাইক্ষ্যংছড়ি উপজেলার সীমান্তের নোম্যান্স ল্যান্ডে অসংখ্য স্থলমাইন পুঁতে রেখেছে মিয়ানমার। এর আগেও এ সীমান্তের বিভিন্ন পয়েন্টে স্থলমাইন বিস্ফোরণের ঘটনা ঘটেছে। এতে বাংলাদেশের অভ্যন্তরের মানুষ ও গৃহপালিত পশু আহত হয়েছে।

আরও