চট্টগ্রামে ভারতীয় ভিসা সেন্টারের কার্যক্রম স্থগিত

এই ভিসা আবেদন কেন্দ্রটিতে বন্দরনগরীসহ আশপাশের জেলার মানুষ আবেদন করে থাকে।

ওয়েবসাইটে প্রকাশিত এক বিজ্ঞপ্তিতে জানানো হয়, সাম্প্রতিক সময়ে চট্টগ্রামস্থ ভারতীয় সহকারী হাইকমিশন কার্যালয়ের সামনে উদ্ভূত নিরাপত্তাজনিত সমস্যার কারণে ২১ ডিসেম্বর থেকে ভিসা আবেদন কেন্দ্রের কার্যক্রম সাময়িকভাবে বন্ধ রাখা হয়েছে।

নিরাপত্তাজনিত পরিস্থিতির কথা উল্লেখ করে চট্টগ্রামে অবস্থিত ভারতীয় ভিসা আবেদন কেন্দ্রের (আইভ্যাক) কার্যক্রম স্থগিত করেছে ভারতীয় সহকারী হাইকমিশন। আজ রোববার থেকে পরবর্তী ঘোষণা না দেয়া পর্যন্ত এই সিদ্ধান্ত কার্যকর থাকবে।

ভারতীয় ভিসা আবেদন কেন্দ্র বাংলাদেশের ওয়েবসাইটে প্রকাশিত এক বিজ্ঞপ্তিতে জানানো হয়, সাম্প্রতিক সময়ে চট্টগ্রামস্থ ভারতীয় সহকারী হাইকমিশন কার্যালয়ের সামনে উদ্ভূত নিরাপত্তাজনিত সমস্যার কারণে ২১ ডিসেম্বর থেকে ভিসা আবেদন কেন্দ্রের কার্যক্রম সাময়িকভাবে বন্ধ রাখা হয়েছে। পরিস্থিতি পর্যালোচনা করে কেন্দ্রটি পুনরায় চালু করার বিষয়ে পরবর্তী সময়ে ঘোষণা দেয়া হবে বলে বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়।

এর আগে গত বৃহস্পতিবার (১৯ ডিসেম্বর) রাতে ইনকিলাব মঞ্চের আহ্বায়ক শরিফ ওসমান বিন হাদির মৃত্যুকে কেন্দ্র করে বিক্ষোভ চলাকালে চট্টগ্রামের খুলশীতে ভারতীয় সহকারী হাইকমিশনের সামনে বিক্ষোভকারীদের সঙ্গে পুলিশের ধাওয়া পাল্টা ধাওয়ার ঘটনা ঘটে। ওই ঘটনার পরিপ্রেক্ষিতেই নিরাপত্তার বিষয়টি বিবেচনায় নিয়ে ভিসা সেন্টারের কার্যক্রম স্থগিত করার সিদ্ধান্ত নেয়া হয়েছে বলে সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে।

চট্টগ্রামে ভারতীয় সহকারী হাইকমিশনের আওতায় পরিচালিত এই ভিসা আবেদন কেন্দ্রটিতে বন্দরনগরীসহ আশপাশের জেলার মানুষ আবেদন করে থাকে।

আরও