মৃত্যুদণ্ড

কুমিল্লার মুরাদনগরে ব্যবসায়ী ফারুক আহমেদ রাজু (২৩) হত্যা মামলায় চার আসামির ফাঁসির আদেশ দিয়েছেন আদালত।

কুমিল্লার মুরাদনগরে ব্যবসায়ী ফারুক আহমেদ রাজু (২৩) হত্যা মামলায় চার আসামির ফাঁসির আদেশ দিয়েছেন আদালত। একই সঙ্গে প্রত্যেককে ৫০ হাজার টাকা করে জরিমানা করা হয়েছে। গতকাল কুমিল্লার অতিরিক্ত জেলা ও দায়রা জজ আদালতের বিচারক মোছা. ফরিদা ইয়াসমিন এ রায় ঘোষণা করেন। পাওনা টাকার জেরে ২০১৩ সালের ২ ডিসেম্বর বাড়ি থেকে ডেকে নিয়ে হত্যা করা হয় ফারুক আহমেদ রাজুকে। এ ঘটনায় নিহতের বাবা মুরাদনগর থানায় চারজনকে আসামি করে মামলা করেন।

আরও