সর্বস্তরের জনতাকে সঙ্গে নিয়ে বিক্ষোভ আয়োজনে তৃণমূলকে নির্দেশ এনসিপির

আন্দোলন চলাকালে কোনোভাবে বিশৃঙ্খলায় জড়ানো যাবে না বলে নির্দেশনায় বিশেষভাবে সতর্ক করেছে এনসিপি। দলটি বলেছে, বিভিন্ন হঠকারী ও স্বার্থান্বেষী গোষ্ঠী আন্দোলনে অনুপ্রবেশ করে নাশকতার চেষ্টা করতে পারে। এ ধরনের অপচেষ্টা রুখতে তৃণমূল পর্যায়ের নেতাকর্মীদের সর্বোচ্চ সতর্ক থাকতে হবে।

ইনকিলাব মঞ্চের মুখপাত্র শরিফ ওসমান হাদির খুনিদের গ্রেফতার ও বিচারের দাবিতে তৃণমূলের নেতাকর্মীদের স্থানীয় পর্যায়ে বিক্ষোভ আয়োজনের নির্দেশ দিয়েছে জাতীয় নাগরিক পার্টি- এনসিপি। আজ শুক্রবার দলের সদস্য সচিব আখতার হোসেন স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, ওসমান হাদি হত্যাকাণ্ডসহ সাম্প্রতিক সহিংসতা ও রাষ্ট্রীয় ব্যর্থতার প্রশ্নে সর্বস্তরের জনতাকে সঙ্গে নিয়ে তৃণমূলের নেতাকর্মীদের মাঠে নামতে হবে। তবে সেই আন্দোলন হবে সংযত, দায়িত্বশীল ও সাংবিধানিক সীমার ভেতরে।

দলটির ঘোষিত দাবির মধ্যে রয়েছে শহীদ শরিফ ওসমান হাদির খুনিদের গ্রেফতার ও বিচার; জুলাই গণহত্যার খুনিদের ভারত থেকে দেশে প্রত্যাবর্তন, বিচার ও দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিত করা; আওয়ামী সন্ত্রাসী-দোসরদের গ্রেফতার ও নির্বাচনে অংশগ্রহণে নিষেধাজ্ঞা; সংবাদ মাধ্যমের ওপরে হামলার প্রতিবাদ এবং ব্যর্থতার দায়ে স্বরাষ্ট্র উপদেষ্টার পদত্যাগের দাবিতে সর্বস্তরের জনতাকে সঙ্গে নিয়ে বিক্ষোভ আয়োজন।

আন্দোলন চলাকালে কোনোভাবে বিশৃঙ্খলায় জড়ানো যাবে না বলে নির্দেশনায় বিশেষভাবে সতর্ক করেছে এনসিপি। দলটি বলেছে, বিভিন্ন হঠকারী ও স্বার্থান্বেষী গোষ্ঠী আন্দোলনে অনুপ্রবেশ করে নাশকতার চেষ্টা করতে পারে। এ ধরনের অপচেষ্টা রুখতে তৃণমূল পর্যায়ের নেতাকর্মীদের সর্বোচ্চ সতর্ক থাকতে হবে।

দলটি স্পষ্ট করেছে, প্রতিবাদী বক্তব্য দেয়া যাবে, প্রশ্ন তোলা যাবে, কিন্তু দেশের স্বাধীনতা ও সার্বভৌমত্ব প্রশ্নবিদ্ধ হয় এমন কোনো ইস্যুতে জড়ানো যাবে না। আন্দোলনের প্রতিটি ধাপে জনসাধারণকে সচেতন রাখার দায়িত্বও নেতাকর্মীদের ওপর ন্যস্ত করা হয়েছে।

আরও