আবারো ২ লাখ টাকা ছাড়াল স্বর্ণের ভরি

দেশের বাজারে স্বর্ণের দাম আবারো বাড়ানো হয়েছে। সবচেয়ে ভালো মানের বা ২২ ক্যারেটের প্রতি ভরি স্বর্ণের দাম বাড়ানো হয়েছে ৮ হাজার ৯০০ টাকা। এতে এক ভরি স্বর্ণের দাম বেড়ে হয়েছে ২ লাখ ২ হাজার ৭০৯ টাকা।

দেশের বাজারে স্বর্ণের দাম আবারো বাড়ানো হয়েছে। সবচেয়ে ভালো মানের বা ২২ ক্যারেটের প্রতি ভরি স্বর্ণের দাম বাড়ানো হয়েছে ৮ হাজার ৯০০ টাকা। এতে এক ভরি স্বর্ণের দাম বেড়ে হয়েছে ২ লাখ ২ হাজার ৭০৯ টাকা। নতুন দর আজ থেকে কার্যকর হবে।

গতকাল রাতে বাংলাদেশ জুয়েলার্স সমিতি (বাজুস) দাম বাড়ানোর নতুন ঘোষণা দিয়েছে। এর আগে বৈশ্বিক বাজারে দাম নিম্নমুখী থাকায় দেশে টানা তিনদিন স্বর্ণের দাম কমেছিল। সব মিলিয়ে এক সপ্তাহে ভালো মানের এক ভরি স্বর্ণেল দাম কমে ২৩ হাজার ৫৭৩ টাকা। এতে ২ লাখ টাকার নিচে নেমে আসে দাম।

এর আগে মঙ্গলবার ঘোষণা দিয়ে গতকাল থেকে স্বর্ণের নতুন দাম কার্যকর করা হয়। প্রতি ভরিতে দাম কমানো হয় ১০ হাজার ৪৭৪ টাকা। তার আগে আরো তিন দফা দাম কমানো হয়। এখন ২২ ক্যারেটের প্রতি ভরি স্বর্ণে ৮ হাজার ৯০০ টাকা বাড়িয়ে নতুন দাম নির্ধারণ করা হয়েছে ২ লাখ ২ হাজার ৭০৯ টাকা। ২১ ক্যারেটের এক ভরি স্বর্ণে ৮ হাজার ৫০৩ টাকা বাড়িয়ে ১ লাখ ৯৩ হাজার ৫০৬ টাকা নির্ধারণ করা হয়েছে।

এর আগের দফায় ঘোষণা দিয়ে ২২ ক্যারেটের প্রতি ভরি স্বর্ণে ১০ হাজার ৪৭৪ টাকা কমিয়ে নতুন দাম নির্ধারণ করা হয় ১ লাখ ৯৩ হাজার ৮০৯ টাকা। স্বর্ণের দাম বাড়ানো হলেও রুপার দাম অপরিবর্তিত রয়েছে। ২২ ক্যারেটের এক ভরি রুপার দাম নির্ধারণ করা হয়েছে ৪ হাজার ২৪৬ টাকা।

আরও