বগুড়া শহরের
বনানীর
লিচুতলা
মোড়ে
যাত্রীবাহী
বাস
ও
কাভার্ডভ্যানের মুখোমুখি সংঘর্ষে চালকসহ
৪ জন
নিহত
হয়েছেন। দুর্ঘটনায় আহত হয়েছেন আরো ৭ জন।
নিহতরা হলেন সিরাজগঞ্জের কাজিপুরের জামাল হোসেন (৩৮), শামীম হোসেন (৩৫), বরিশালের হিজলা এলাকার হৃদয় মিয়া এবং অজ্ঞাত এক নারী।
সোমবার (৮ জুলাই) দিবাগত রাত ৩টা ৪০ মিনিটে এ দুর্ঘটনা ঘটে।
ঢাকা থেকে নওগাঁগামী শাহ ফতেহ আলী পরিবহনের একটি যাত্রীবাহী বাস বগুড়ার বনানী মোড়ে পৌঁছালে বিপরীতমুখী একটি কাভার্ডভ্যানের সঙ্গে বাসটির মুখোমুখি সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলেই কার্ভার্ডভ্যানের চালক হৃদয় মিয়া (৩২) ও অজ্ঞাত এক নারীর (৩০) মৃত্যু হয়। আহতদের উদ্ধার করে হাসপাতালে নেয়ার পথে শামীম এবং চিকিৎসাধীন অবস্থায় জামাল নামে আরো একজনের মৃত্যু হয়।
বগুড়ার ছিলিমপুর মেডিকেল
ফাঁড়ির
ইনচার্জ
ইন্সপেক্টর
মিলাদুন্নবী
জানান,
রাত
৩টা
৪০
মিনিটে
দুর্ঘটনা
ঘটে।
নিহতদের
মরদেহ
বগুড়া
শহীদ
জিয়াউর
রহমান
মেডিকেল
কলেজ
হাসপাতালের
মর্গে
পাঠানো
হয়েছে। আহত ৭ জন হাসপাতালের
বিভিন্ন
বিভাগে
চিকিৎসাধীন
রয়েছেন।
বগুড়ার কুন্দুরহাট
হাইওয়ে
থানার
ভারপ্রাপ্ত
কর্মকর্তা
আব্বাস
আলী
জানান,
খবর
পেয়ে
উদ্ধার
কাজ
পরিচালনা
করা
হয়।
বাস
ও
কাভার্ডভ্যানটি জব্দ করা হয়েছে।