গাইবান্ধায় ডোবার পানিতে পড়ে শিশুর মৃত্যু

গাইবান্ধার গোবিন্দগঞ্জ উপজেলায় ডোবার পানিতে পড়ে ৩ বছর বয়সী এক শিশুর মৃত্যু হয়েছে।

বৃহস্পতিবার (২৬ জুন) বেলা ১১টার দিকে উপজেলার কোচাশহর ইউনিয়নের রতনপুর গ্রামে এ ঘটনা ঘটে।

মৃত ওই শিশুর নাম ফারহান। সে ওই গ্রামের সৈকত প্রধানের ছেলে।

স্থানীয়রা জানান, শিশু ফারহান বাড়ির সামনে অন্যদের সঙ্গে খেলাধুলা করার সময় সবার অগোচরে পাশের ডোবার পানিতে পড়ে যায়। তাকে দেখতে না পেয়ে খোঁজাখুঁজির এক পর্যায়ে ডোবার পানি থেকে অচেতন অবস্থায় উদ্ধার করেন স্বজনরা। পরে চিকিৎসক এসে তাকে মৃত ঘোষণা করেন।

আরও