মির্জা ফখরুল

নির্বাচন দেরিতে হলে ফ্যাসিস্ট শক্তি ফের মাথাচাড়া দিয়ে উঠবে

মির্জা ফখরুল বলেন, আমরা এখন যেটা চাইছি, অত্যন্ত আন্তরিকভাবে চাইছি যে এ অন্তর্বর্তী সরকারকে আমরা সবাই মিলে দায়িত্ব দিয়েছি, যেন তারা অতি অল্প সময়ের মধ্যে অত্যন্ত প্রয়োজনীয় সংস্কার করে দ্রুত জাতীয় সংসদ নির্বাচনের দিকে যেতে পারেন।

নির্বাচন দেরিতে হলে ফ্যাসিস্ট শক্তি ফের মাথাচাড়া দিয়ে উঠবে বলে মন্তব্য করেছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। রোববার (১৬ মার্চ) জাতীয় প্রেসক্লাবে সাংবাদিকদের এক ইফতার মাহফিলে তিনি এ মন্তব্য করেন।

মির্জা ফখরুল বলেন, আমরা এখন যেটা চাইছি, অত্যন্ত আন্তরিকভাবে চাইছি যে এ অন্তর্বর্তী সরকারকে আমরা সবাই মিলে দায়িত্ব দিয়েছি, যেন তারা অতি অল্প সময়ের মধ্যে অত্যন্ত প্রয়োজনীয় সংস্কার করে দ্রুত জাতীয় সংসদ নির্বাচনের দিকে যেতে পারেন।

কারণ হিসেবে বিএনপি মহাসচিব বলেন, অতীত অভিজ্ঞতা থেকে আমরা যেটা লক্ষ্য করেছি যে যত দেরি হবে তত বেশি বাংলাদেশের পক্ষের শক্তিকে পরাজিত করবার জন্য বিরুদ্ধ ফ্যাসিস্ট শক্তিরা আবার মাথাচাড়া দিতে শুরু করবে। একই সঙ্গে যারা জঙ্গি মনোভাব পোষণ করে থাকেন, যারা উগ্র মনোভাব পোষণ করে থাকেন তারাও এ সুযোগগুলো নেয়ার চেষ্টা করবে।

মির্জা ফখরুল বলেন, আমরা একটা ভয়াবহ দানবীয় পরিবেশ থেকে বেরিয়ে এসেছি। আজকে সেখানে আমাদের একটু ধৈর্য ধারণ করতে হবে। কিন্তু আবার সেই হত্যা, জখম ও ধর্ষণের ঘটনায় বিচলিত হয়ে পড়ছি। এগুলো আমাদের উৎপীড়িত করছে।

তিনি বলেন, অন্যদিকে আমাদের ছা্ত্ররা অসহিষ্ণু হয়ে উঠছে। আবার দেখছি যে বিভিন্ন প্রতিষ্ঠানের কর্মীরা দাবি-দাওয়া নিয়ে মাঠে নেমে এসেছে।

আরও