নাটোরে বজ্রপাতে ইটভাটা শ্রমিক নিহত

নিহত এসকেন আলী ভোলা উপজেলার বালিতিতা ইসলামপুর গ্রামের আদু প্রামানিকের ছেলে।

নাটোরের লালপুর উপজেলায় বজ্রপাতে এসকেন আলী ভোলা নামের এক ইটভাটা শ্রমিক নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরো এক নারী শ্রমিক।

আজ বৃহস্পতিবার (২১ মে) সকাল ১১টার দিকে লালপুর ইউনিয়নের সিরাজীপুর সুপার ইটভাটায় এ ঘটনা ঘটে। আহত শাপলা খাতুনকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।

নিহত এসকেন আলী ভোলা উপজেলার বালিতিতা ইসলামপুর গ্রামের আদু প্রামানিকের ছেলে।

পুলিশ ও স্থানীয়রা জানান, সকালে ইটভাটায় শ্রমিকরা কাজ করছিলেন। এ সময় হঠাৎ বজ্রপাত হলে এসকেন আলী ভোলা ও শাপলা খাতুন গুরুতর আহত হন। পরে অন্য শ্রমিকরা তাদের উদ্ধার করে লালপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। সেখানে কর্তব্যরত চিকিৎসক এসকেন আলীকে মৃত ঘোষণা করেন।

আরও