হাজারীবাগে কুরিয়ার সার্ভিসের ওয়্যারহাউজে ভাঙচুর-লুটপাটের ঘটনায় গ্রেফতার ৩

রাজধানীর হাজারীবাগে এ জে আর কুরিয়ার সার্ভিসের ওয়্যারহাউজে হামলা, ভাঙচুর ও লুটপাটের ঘটনায় তিনজকে গ্রেফতার করেছে হাজারীবাগ থানা পুলিশ। আজ বৃহস্পতিবার বিকালে এ তথ্য নিশ্চিত করেন ওই থানার ওসি মো. মোশাররফ হোসেন।

তিনি জানান, বুধবার রাতে ভুক্তভোগী প্রতিষ্ঠানের পক্ষ থেকে দেয়া অভিযোগের ভিত্তিতে মামলা করা হয়। পরে হাজারীবাগ এলাকায় অভিযান চালিয়ে ঘটনায় জড়িত থাকার অভিযোগে তিনজনকে গ্রেফতার করা হয়। হামলায় অংশ নেয়া অন্যদের চিহ্নিত করতে এরই মধ্যে সিসি ফুটেজ ও প্রযুক্তি সহযোগিতায় গ্রেফতারে অভিযান জোরদার করা হয়েছে।

গত মঙ্গলবার সন্ধ্যা পৌনে ৭টার দিকে হাজারীবাগের শিকদার মেডিকেলের পেছনে মেন্ডী ডেন্টাল রোডে ২৩টি মোটরসাইকেলে হেলমেট ও মাস্ক পরা প্রায় ৪৫ থেকে ৫০ জন দুর্বৃত্ত প্রবেশ করে। মাত্র ১৮ মিনিট ধরে এ জে আর কুরিয়ার সার্ভিসের ওয়্যারহাউজে ব্যাপক হামলা, ভাঙচুর ও লুটপাট চালায় তারা।

আরও