বিনিয়োগ সম্মেলনে গভর্নর

নতুন উদ্যোক্তাদের সহায়তায় গঠন হবে ৮০০-৯০০ কোটি টাকার তহবিল

স্টার্টআপ খাতের নতুন উদ্যোক্তাদের সহায়তা করতে ৮০০-৯০০ কোটি টাকার বিশেষ তহবিল গঠনের উদ্যোগ নিয়েছে বাংলাদেশ ব্যাংক।

স্টার্টআপ খাতের নতুন উদ্যোক্তাদের সহায়তা করতে ৮০০-৯০০ কোটি টাকার বিশেষ তহবিল গঠনের উদ্যোগ নিয়েছে বাংলাদেশ ব্যাংক। এ তহবিল থেকে শুধু স্টার্টআপ কোম্পানিগুলোকে মূলধন জোগান দেয়া হবে বলে জানিয়েছেন গভর্নর আহসান এইচ মনসুর। রাজধানীর ইন্টারকন্টিনেন্টাল হোটেলে আয়োজিত বাংলাদেশ ইনভেস্টমেন্ট সামিটে গতকাল ‘স্টার্টআপ কানেক্ট’ অধিবেশনে প্যানেল আলোচনায় অংশ নিয়ে তিনি জানান, এ বিষয়ে শিগগিরই একটি প্রজ্ঞাপন জারি করা হবে।

বাণিজ্যিক ব্যাংকগুলোর মাধ্যমে স্টার্টআপ খাতে বিশেষ এ তহবিল থেকে অর্থ বিতরণ করা হবে। গভর্নর আহসান এইচ মনসুর বলেন, ‘এ তহবিল শুধু নতুন উদ্যোক্তাদের জন্য। বাণিজ্যিক ব্যাংকের মাধ্যমে এ অর্থ বিতরণ করা হবে। খুব শিগগিরই এ বিষয়ে একটি পরিপত্র জারি করা হবে। বাংলাদেশ এখন কেবল ব্যবসার নয়, বিনিয়োগের জন্যও উপযুক্ত একটি গন্তব্য। ৯৫ শতাংশ স্টার্টআপ ব্যর্থ হলেও আমরা তাদের পাশে আছি। কারণ একদিন না একদিন তারা সফল হবেই।’

সুযোগ দিলে দেশে বিকাশের মতো ১০টি ইউনিকর্ন বানানো সম্ভব বলে মন্তব্য করেন গভর্নর। তিনি বলেন, ‘আমি বিকাশের মতো আরো কয়েকটি ইউনিকর্ন দেখতে চাই। বিকাশের অভিজ্ঞতা থেকে আমরা এটা করতে পারি। আমি আশা করি, আমাদের তরুণ প্রজন্ম হাল ছাড়বে না।’

আরও