পুলিশের চলমান বিশেষ অভিযানে রাজধানী ঢাকাসহ সারা দেশে গত ২৪ ঘণ্টায় মোট ১ হাজার ৫৬৭ জনকে গ্রেফতার করা হয়েছে। আজ শুক্রবার (১৩ জুন) পুলিশ সদর দপ্তরের এআইজি (মিডিয়া অ্যান্ড পিআর) ইনামুল হক সাগর এ তথ্য জানান।
তিনি জানান, গ্রেফতার ১ হাজার ৫৬৭ জনের মধ্যে বিভিন্ন মামলার ওয়ারেন্টভুক্ত আসামি ১ হাজার ১২৩ জন এবং অন্য অপরাধে জড়িত ৪৪৪ জন রয়েছেন।
অভিযানে একটি রিভলভার, একটি এলজি, একটি ওয়ান শুটারগান, ১৩ রাউন্ড গুলি, দুই রাউন্ড গুলির খোসা ও একটি বার্মিজ চাকু উদ্ধার করা হয়।