সনাতন ধর্মাবলম্বীদের সবচেয়ে বড় ধর্মীয় উৎসব শারদীয় দুর্গাপুজা ও সাপ্তাহিক ছুটি মিলিয়ে ১৬ থেকে ২৩ অক্টোবর পর্যন্ত আটদিন দিনাজপুরের হিলি স্থলবন্দর দিয়ে বাংলাদেশ ও ভারতের মাঝে পণ্য আমদানি-রফতানি বাণিজ্য কার্যক্রম বন্ধ থাকবে। তবে হিলি ইমিগ্রেশন চেকপোস্ট দিয়ে যাত্রী পারাপার স্বাভাবিক থাকবে। সেই সঙ্গে সরকারি ছুটি ব্যতীত বন্দরের ভেতরের কার্যক্রম চালু থাকবে বলে জানিয়েছে কর্তৃপক্ষ।