বাংলাদেশ পুলিশের একজন পলাতক ডিআইজিসহ মোট ১১ জন উপ মহাপরিদর্শককে (ডিআইজি) অবসরে পাঠিয়েছে সরকার। পাশপাশি দুজন অতিরিক্ত ডিআইজিকেও অবসরে পাঠানো হয়েছে।
বুধবার স্বরাষ্ট্র মন্ত্রণালয় থেকে এ সংক্রান্ত প্রজ্ঞাপন জারি করা হয়। সিনিয়র সচিব মনজুর মোর্শেদ চৌধুরী স্বাক্ষরিত প্রজ্ঞাপনে বলা হয়েছে, সরকারি চাকরি আইন ২০১৮ এর ৪৫ ধারার বিধান অনুযায়ী জনস্বার্থে সরকারি চাকরি থেকে তাদের অবসর প্রদান করা হলো।
অবসরে পাঠানো ১৩ ডিআইজির মধ্যে রয়েছেন পুলিশ স্টাফ কলেজের ডিআইজি ড. এ এফ এম মাসুম রব্বানী, বর্তমানে পলাতক ডিআইজি মহা. আশরাফুজ্জামান, ডিআইজি এ জেড এম নাফিউল ইসলাম, মো. মনিরুল ইসলাম, মোহাম্মাদ আবুল ফয়েজ, মাহাফুজুর রহমান, মো. মুনিবুর রহমান ও শামীমা বেগম।
এছাড়াও দুজন অতিরিক্ত ডিআইজি পদমর্যাদার কর্মকর্তাকেও অবসরে পাঠিয়েছে সরকার। এরমধ্যে রয়েছেন টুরিস্ট পুলিশের অতিরিক্ত ডিআইজি মো. সাখাওয়াত হোসেন, অতিরিক্ত ডিআইজি ইকবাল হোসেন।