গাইবান্ধা সদর উপজেলার সারদাগাড়ী বিল ও পাশের এলাকার জলাবদ্ধতা নিরসনে ১৯৫৬-৬০ সালে নির্মাণ করা হয় রেগুলেটর। এর মাধ্যমে ৩ হাজার ৬৩৭ হেক্টর জমিতে সেচ সুবিধা দেয়া হয়। ২০১৯ সালে বন্যায় রেগুলেটরটির পশ্চিম পাশের মাটি ডেবে যায়। তার পর থেকে আর সংস্কার হয়নি। ঝুঁকিপূর্ণ এ রেগুলেটরের ওপর দিয়ে চলাচল করছে যানবাহন। তবে এটি পুনর্নির্মাণের প্রস্তাব পাঠানো হবে বলে জানিয়েছেন পানি উন্নয়ন বোর্ডের নির্বাহী প্রকৌশলী মো. হাফিজুল হক।