নাটোরে বাস ও ভ্যানের সংঘর্ষে চালকসহ দুইজন নিহত

নাটোরে যাত্রীবাহী বাস ও ভ্যানের সংঘর্ষে দুইজন নিহত হয়েছে। শনিবার রাত সাড়ে ১০টার দিকে নাটোর-বগুড়া মহাসড়কের বারইহাটি এলাকায় এই দুর্ঘটনা ঘটে।

ঝলমলিয়া হাইওয়ে থানার অফিসার ইনচার্জ (ওসি) মাহাবুবুর রহমান জানান, বগুড়া থেকে নাটোরগামী জান্নাত পরিবহনের একটি বাসের সঙ্গে ভ্যানের সংঘর্ষ হয়। এতে ভ্যানচালক মোজাম্মেল হক ও আকতার হোসেন নামে দুইজন গুরুতর আহত হন। পরে খবর পেয়ে ফায়ার সার্ভিস তাদের উদ্ধার করে নাটোর সদর হাসপাতালে নিয়ে আসলে চিকিৎসক তাদের দু’জনকেই মৃত ঘোষণা করে।

পুলিশ ঘাতক বাসটিকে নাটোরের বড়াইগ্রামের রাজাপুর এলাকা থেকে জব্দ করেছে। তবে বাসের চালক ও হেলপার পালিয়েছে।

আরও