এটি একটি রাজনৈতিক চর্চা। তবে দীর্ঘস্থায়ী ওয়াকআউট কিংবা দীর্ঘ সময় সংসদ বয়কটে গণতন্ত্র ক্ষতিগ্রস্ত হয়। এতে জনগণ আবার তাদের অধিকার হারিয়ে ফেলবে।’
গতকাল দুপুরে বরিশাল সার্কিট হাউজে বরিশাল চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রিজের সদস্যদের সঙ্গে মতবিনিময় সভায় স্পিকার এসব কথা বলেন।
তিনি বিরোধী ও সরকারি দলের প্রতি আহ্বান জানিয়ে বলেন, ‘রাজনৈতিক মতভিন্নতা গণতন্ত্রের স্বাভাবিক অংশ। তবে অকারণে বা দীর্ঘ সময় সংসদ বয়কট করা গণতন্ত্রের জন্য ক্ষতিকর। কারণ ছাড়া সংসদ ত্যাগ করবেন না। আর সরকারি দলের প্রতি আহ্বান তারা যেন বিরোধী দলকে কার্যকরভাবে অংশগ্রহণের সুযোগ দেয় এবং সমঝোতার পরিবেশ তৈরি করে। এতে সংসদীয় গণতন্ত্র আরো শক্তিশালী হবে। রাজনৈতিক মেনিফেস্টো বাস্তবায়ন করতে গিয়ে যেন জনগণের অধিকার ক্ষুণ্ন না হয়, সে বিষয়ে সব দলকে সতর্ক থাকতে হবে।’
তিনি সতর্ক করে বলেন, ‘যেসব দল স্বৈরশাসনের বিরুদ্ধে একত্রে রাজপথে আন্দোলন করেছে, তারা যেন নিজেদের মধ্যে ঐক্য বজায় রাখে। তা না হলে যারা বিদেশে পালিয়ে আছে তারা এ দেশে ফিরে এসে আবার দুঃশাসন কায়েম করবে।’
মতবিনিময় সভাপতিত্ব করেন বরিশাল চেম্বারের সভাপতি এবায়েদুল হক চাঁন। বরিশালের জেলা প্রশাসক মো. খায়রুল আলম সুমনসহ ব্যবসায়ী নেতারা উপস্থিত ছিলেন।