কুমিল্লায় গাড়িচাপায় দুই মোটরসাইকেল আরোহী নিহত হয়েছেন। বৃহস্পতিবার (১৫ মে) রাতে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে জেলার সদর দক্ষিণ উপজেলার জোড় কানন এলাকায় এই দুর্ঘটনা ঘটে।
নিহতরা হলেন ঢাকা মোহাম্মদপুর এলাকার মো. সালামের ছেলে মোহাম্মদ শাকিল হোসেন ও ফেনী ছাগলনাইয়া পূর্ব গোপাল এলাকার পেয়ার আহমেদের ছেলে শাহেদ শিমুল।
হাইওয়ে পুলিশ জানায়, রাত সোয়া ১০টার দিকে ঢাকা থেকে চট্টগ্রাম অভিমুখী লেনে কুমিল্লার সদর দক্ষিণ থানাধীন জোড় কানন এলাকায় একটি মোটরসাইকেলকে অজ্ঞাত গাড়ি পেছন থেকে চাপা দিলে ঘটনাস্থলে মোটরসাইকেলের দুই আরোহী নিহত হন।
ময়নামতি হাইওয়ে ক্রসিং থানার ইনচার্জ ইকবাল বাহার বলেন, এখনও গাড়টি শনাক্ত করা যায়নি। আইনি প্রক্রিয়া শেষে স্বজনদের কাছে মরদেহ হস্তান্তর করা হয়েছে।