যুক্তরাষ্ট্রে ভ্রমণকারী বিদেশী নাগরিকদের জন্য নতুন সতর্কবার্তা দিয়েছে দেশটির সংশ্লিষ্ট কর্তৃপক্ষ। দেশটি ভ্রমণরত বিদেশী নাগরিকরা চিকিৎসার খরচ মেটাতে সেখানকার সরকারি সহায়তা নিলে তারা ভবিষ্যতে দেশটিতে ভ্রমণের অযোগ্য বিবেচিত হতে পারেন।
আজ শনিবার বাংলাদেশে যুক্তরাষ্ট্র দূতাবাসের এক ফেসবুক পোস্টে এ তথ্য জানানো হয়েছে।
এতে বলা হয়েছে, যুক্তরাষ্ট্রে ভ্রমণকারী বিদেশী নাগরিকেরা চিকিৎসার খরচ মেটাতে সরকারি সহায়তা নিলে তা ভিসার শর্তের অপব্যবহার হিসেবে বিবেচিত হয়। কেউ ভিসার শর্তের অপব্যবহার করলে বা যুক্তরাষ্ট্রের সরকারি সুবিধার ওপর নির্ভরশীল হলে ভবিষ্যতে যুক্তরাষ্ট্রে ভ্রমণের অযোগ্য বিবেচিত হতে পারে।