বাংলাদেশ বিনিয়োগ উন্নয়ন কর্তৃপক্ষের (বিডা) আয়োজনে 'বাংলাদেশ বিনিয়োগ সম্মেলনে' যোগ দিয়েছেন প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূস। আজ বুধবার (৯ এপ্রিল) সকাল ১০টায় রাজধানীর হোটেল ইন্টারকন্টিনেন্টালে অনুষ্ঠানে যোগ দেন তিনি। ‘বাংলাদেশ ইনভেস্টমেন্ট সামিট-২০২৫’ এর উদ্বোধন করবেন তিনি।
গত ৭ এপ্রিল শুরু হওয়া এ সম্মেলনের তৃতীয় দিন আজ। এদিন স্টারলিংকের পরীক্ষামূলক ব্যবহারও উদ্বোধন করবেন প্রধান উপদেষ্টা।
গত মার্চে স্টারলিংকের অনুমোদন দেন সরকার। এর মাধ্যমে মহাকাশ ভিত্তিক কৃত্রিম উপগ্রহের ইন্টারনেটের ব্যবহারের এগিয়ে যাবে বাংলাদেশ। যার মাধ্যমে বাংলাদেশে আন্তর্জাতিক মানের নেট সেবার প্রত্যাশা প্রযুক্তি বিশেষজ্ঞদের।
আজকের সম্মেলনে বিদেশী বিনিয়োগকারীদের আকৃষ্ট করতে সরকারের নেয়া পদক্ষেপের কথা তুলে ধরবেন ড. ইউনূস।
চার দিনব্যাপী ইনভেস্টমেন্ট সামিট শেষ হবে আগামীকাল বৃহস্পতিবার।