হাম এবং হামের উপসর্গ নিয়ে ২৪ ঘণ্টায় আরো তিন শিশুর মৃত্যু

স্বাস্থ্য অধিদপ্তরের সর্বশেষ প্রতিবেদন অনুযায়ী, গত ১৫ মার্চ থেকে এ পর্যন্ত হামে মোট ৩৮ শিশুর মৃত্যু হয়েছে। আর হামের উপসর্গ নিয়ে মৃত্যু হয়েছে ১৮৫টি শিশুর।

সারা দেশে সোমবার সকাল ৮টা থেকে মঙ্গলবার সকাল ৮ট পর্যন্ত ২৪ ঘণ্টায় হাম ও হামের উপসর্গ নিয়ে আরো তিন শিশুর মৃত্যু হয়েছে। এর মধ্যে একজন নিশ্চিতভাবে হামে মারা গেছে। একই সময়ে হাম শনাক্ত হয়েছে ১৮৮ শিশুর। আর হাসপাতালে ভর্তি হয়েছে ৯১৩ শিশু।

স্বাস্থ্য অধিদপ্তরের সর্বশেষ প্রতিবেদন অনুযায়ী, গত ১৫ মার্চ থেকে এ পর্যন্ত হামে মোট ৩৮ শিশুর মৃত্যু হয়েছে। আর হামের উপসর্গ নিয়ে মৃত্যু হয়েছে ১৮৫টি শিশুর।

স্বাস্থ্য অধিদপ্তরের তথ্য অনুযায়ী, গত ২৪ ঘণ্টায় হামে মৃত্যু হওয়া শিশুটি ঢাকা বিভাগের। আর হামের উপসর্গ নিয়ে মৃত্যুর ঘটনাগুলো ঘটেছে বরিশাল ও সিলেট বিভাগে।

সারা দেশে সর্বশেষ ২৪ ঘণ্টায় ১ হাজার ১৫৯টি শিশুর মধ্যে হামের উপসর্গ দেখা গেছে বলে জানিয়েছে স্বাস্থ্য অধিদপ্তর। এর মধ্যে হাসপাতালে ভর্তি হয়েছে ৯১৩টি শিশু এবং তাদের মধ্যে সবচেয়ে বেশি ৪৪৫টি শিশুই ঢাকা বিভাগের।এ সময়ে হামের উপসর্গ নিয়ে ভর্তি হওয়া ৮৪৮টি শিশু হাসপাতাল থেকে ছাড়া পেয়েছে। ছাড়া পাওয়া শিশুদের মধ্যে সবচেয়ে বেশি ঢাকা বিভাগের ৩৮৯ শিশু রয়েছে।

স্বাস্থ্য অধিদপ্তরের প্রতিবেদনের তথ্য অনুযায়ী, গত ১৫ মার্চ থেকে এখন পর্যন্ত হামের উপসর্গ দেখা গেছে মোট ২৫ হাজার ৯৩৫টি শিশুর মধ্যে। এর মধ্যে হাসপাতালে ভর্তি হয়েছে ১৭ হাজার ৮৫টি শিশু। তাদের মধ্যে ৩ হাজার ৮০৫ শিশুর হাম শনাক্ত হয়। আর হাসপাতাল থেকে ছাড়া পাওয়া রোগীর সংখ্যা ১৪ হাজার ১০৬।

আরও