জাতীয় প্রাথমিক শিক্ষা পদক ২০২৪ উপলক্ষে চাঁপাইনবাবগঞ্জে গতকাল জেলা পর্যায়ে ক্রীড়া প্রতিযোগিতার আয়োজন করা হয়েছে। জেলা প্রাথমিক শিক্ষা অফিসের উদ্যোগে জেলা শহরের পুরনো স্টেডিয়ামে দিনব্যাপী এ প্রতিযোগিতার আয়োজন করা হয়। এ উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য দেন স্থানীয় সরকার চাঁপাইনবাবগঞ্জের উপপরিচালক দেবেন্দ্র নাথ উরাঁও। সভাপতিত্ব করেন অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) মো. আনিছুর রহমান। উপস্থিত ছিলেন জেলা প্রাথমিক শিক্ষা অফিসার মো. জেছের আলী প্রমুখ।