কুমিল্লার বরুড়া উপজেলায় দিঘিতে গোসল করতে নেমে দুই শিশুর মৃত্যু হয়েছে। বৃহস্পতিবার (৩ জুলাই) দুপুর পৌনে ৩টার দিকে উপজেলার সাহারপদুয়া গ্রামে এ দুর্ঘটনা ঘটে।
মারা যাওয়া দুই শিশু হলো সাহারপদুয়া গ্রামের পোদ্দার বাড়ির বিপ্লব পোদ্দারের মেয়ে নিধি পোদ্দার (৯) ও একই বাড়ির রিপন পোদ্দারের মেয়ে বন্নি পোদ্দার (৮)। বন্নি বরুড়া পৌর সাহারপদুয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের তৃতীয় শ্রেণীর ছাত্রী ছিল।
স্থানীয়রা জানিয়েছেন, তারা দুপুরে গোসল করতে গিয়ে দিঘির গভীরে ডুবে যায়। খবর পেয়ে স্থানীয়রা দুই শিশুকে উদ্ধার করে।
ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন বরুড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কাজী নাজমুল হক। তিনি বলেন, একই বাড়ির দুই শিশু গোসল করতে গিয়ে পানিতে তলিয়ে যায়। ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে।