ড. আবদুল মঈন খান

সুষ্ঠু নির্বাচনের মাধ্যমে গণ আন্দোলন পূর্ণতা পাবে

মঈন খান বলেন, এ দেশের মানুষের গণতন্ত্রের সংগ্রাম, ভোটের সংগ্রাম এখনো শেষ হয়ে যায়নি। যে আদর্শ ও উদ্দেশ্য নিয়ে দেশের মানুষ মুক্তিযুদ্ধে জীবন দিয়েছিল, সে আদর্শ ও উদ্দেশ্য বাস্তবায়ন না হওয়া পর্যন্ত এভাবেই দেশের মানুষ বুকের রক্ত ঢেলে দেবে।

বিএনপির স্থায়ী কমিটির সদস্য ও সাবেক মন্ত্রী ড. আব্দুল মঈন খান বলেছেন, একটি সুষ্ঠু নির্বাচনের মাধ্যমে ৫ আগস্টের গণ আন্দোলন পূর্ণতা পাবে। ৫ আগস্ট গণ আন্দোলনের প্রথম ধাপে যেমন দেশের মানুষ স্বৈরশাসক থেকে মুক্তি পেয়েছে, তেমনি একটি সুষ্ঠু নিরপেক্ষ নির্বাচনের মাধ্যমে সে আন্দোলন পূর্ণতা পাবে।

আজ সোমবার (২৮ অক্টোবর) সকালে বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদলের ৪৬তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে পলাশ উপজেলা ও ঘোড়াশাল পৌরসভা যুবদলের উদ্যোগে ঘোড়াশাল পৌর অডিটোরিয়ামে অনুষ্ঠিত সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

মঈন খান বলেন, এ দেশের মানুষের গণতন্ত্রের সংগ্রাম, ভোটের সংগ্রাম এখনো শেষ হয়ে যায়নি। যে আদর্শ ও উদ্দেশ্য নিয়ে দেশের মানুষ মুক্তিযুদ্ধে জীবন দিয়েছিল, সে আদর্শ ও উদ্দেশ্য বাস্তবায়ন না হওয়া পর্যন্ত এভাবেই দেশের মানুষ বুকের রক্ত ঢেলে দেবে।

পলাশ উপজেলা যুবদলের আহ্বায়ক নিছার আহমেদের সভাপতিত্বে আলোচনা সভায় আরো বক্তব্য রাখেন জেলা যুবদলের সাধারণ সম্পাদক হাসানুজ্জামান সরকার, পলাশ উপজেলা বিএনপির ভারপ্রাপ্ত সভাপতি আব্দুস সাত্তার, সাধারণ সম্পাদক সাইফুল ইসলাম, সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক মো. বাহাউদ্দীন ভুঁইয়া মিল্টন, সহসভাপতি আওলাদ হোসেন জনি, অ্যাডভোকেট কানিজ ফাতেমা, সাংগঠনিক সম্পাদক আবু বক্কর সিদ্দিকী, যুগ্ম সম্পাদক মোস্তাফিজুর রহমান টিপু ও প্রচার সম্পাদক হাজী জাহিদ হোসেন গাজী প্রমুখ।

আরও