বিজিবির তৎপরতায় সাজেকে পাহাড় থেকে পড়ে যাওয়া মুমূর্ষু শিশুর জীবন রক্ষা

গতকাল দুপুরে বাবা-মায়ের সঙ্গে জুমে সবজি আনতে গিয়েছিল নমি ত্রিপুরা। পাহাড় থেকে নামার সময় পা পিছলে নিচের ছড়ায় পড়ে মাথায় গুরুতর আঘাত পেয়ে অচেতন হয়ে পড়ে সে। শিশুটির মায়ের চিৎকারে গ্রামবাসী ছুটে এসে রক্তাক্ত অবস্থায় তাকে উদ্ধার করে।

পার্বত্য জেলা রাঙামাটির বাঘাইছড়ি উপজেলার সাজেক ইউনিয়নের দুর্গম শিয়ালদাহ পাড়ায় পাহাড় থেকে পড়ে গুরুতর আহত ৯ বছরের শিশু নমি ত্রিপুরার জীবন রক্ষা পেয়েছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)-এর তৎপরতায়।

গতকাল মঙ্গলবার (৩০ সেপ্টেম্বর) বিকালে বিজিবির বাঘাইহাট ব্যাটালিয়ন (৫৪ বিজিবি) এর দ্রুত পদক্ষেপ ও তাৎক্ষণিক চিকিৎসা সেবায় শিশুটির জীবন রক্ষা পেল।

শিশুটির পরিবার জানায়, গতকাল দুপুরে বাবা-মায়ের সঙ্গে জুমে সবজি আনতে গিয়েছিল নমি ত্রিপুরা। পাহাড় থেকে নামার সময় পা পিছলে নিচের ছড়ায় পড়ে মাথায় গুরুতর আঘাত পেয়ে অচেতন হয়ে পড়ে সে। শিশুটির মায়ের চিৎকারে গ্রামবাসী ছুটে এসে রক্তাক্ত অবস্থায় তাকে উদ্ধার করে। আশপাশে কোনো হাসপাতাল বা কমিউনিটি ক্লিনিক না থাকায় শিশুটিকে দ্রুত বিজিবির বিওপিতে নিয়ে যাওয়া হয়।

পরবর্তীতে বিজিবির বাঘাইহাট ব্যাটালিয়নের (৫৪ বিজিবি) অধিনায়ক লেঃ কর্নেল মো. মহিউদ্দিন ফারুকীর দিকনির্দেশনায় বিওপির মেডিকেল সহকারী সিপাহী হাফিজ শিশুটিকে প্রাথমিক চিকিৎসা দেন এবং ব্যাটালিয়ন সদরের মেডিকেল অফিসারের সঙ্গে যোগাযোগ করে তাকে উন্নত চিকিৎসার জন্য খাগড়াছড়ি সদর হাসপাতালে নিয়ে যাওয়া হয়।

এলাকাবাসী জানান, দুর্গম এলাকায় কোনো হাসপাতাল না থাকায় চিকিৎসার জন্য বিজিবিই তাদের একমাত্র ভরসা। সময়মতো চিকিৎসা না পেলে নমি ত্রিপুরার জীবন রক্ষা করা সম্ভব হতো না বলে তারা জানান।

আরও