গ্রেফতার

গাইবান্ধার গোবিন্দগঞ্জে পূর্ব শত্রুতার জেরে মমতাজ আলী হত্যা মামলার প্রধান আসামি প্রভাষ কিসকোকে (৩৫) গ্রেফতার করেছে র‌্যাব-১৩।

গতকাল রংপুরের পীরগঞ্জ থেকে তাকে গ্রেফতার করা হয়। র‌্যাব জানায়, ৫ জুন চা খাওয়ার সময় মমতাজ আলীকে লাঠি দিয়ে মাথায় আঘাত করেন প্রভাষ। চিকিৎসাধীন অবস্থায় ৭ জুন মমতাজ মারা যান। এ ঘটনায় ১২ জুন মামলা হয়। আসামিকে গ্রেফতার করে থানায় হস্তান্তর করা হয়েছে।

আরও