জাতীয় ক্যালিগ্রাফি আর্ট প্রতিযোগিতায় বক্তারা

জুলাই অভ্যুত্থানে ভূমিকা রেখেছেন ক্যালিওগ্রাফি শিল্পীরাও

শনিবার (১ মার্চ) সাফা ক্যালিগ্রাফি ইনস্টিটিউট অব বাংলাদেশের ধানমন্ডি ব্রাঞ্চের উদ্যোগে আয়োজিত ক্যালিগ্রাফি আর্ট প্রতিযোগিতা ২০২৫-এর পুরষ্কার বিতরণী অনুষ্ঠানে বক্তারা এসব কথা বলেন।

জুলাই অভ্যুত্থানে গ্রাফিতি আঁকতে ক্যালিওগ্রাফি শিল্পীরা গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছেন। সুস্থধারার সংস্কৃতি চর্চায় ক্যালিওগ্রাফি শিল্পের আরো প্রসার প্রয়োজন। এজন্য সরকারি ও বেসরকারি উদ্যোগে ক্যালিওগ্রাফি চর্চা বাড়াতে হবে।

শনিবার (১ মার্চ) সাফা ক্যালিগ্রাফি ইনস্টিটিউট অব বাংলাদেশের ধানমন্ডি ব্রাঞ্চের উদ্যোগে আয়োজিত ক্যালিগ্রাফি আর্ট প্রতিযোগিতা ২০২৫-এর পুরষ্কার বিতরণী অনুষ্ঠানে বক্তারা এসব কথা বলেন।

তৃতীয়বারের মতো সাফা ক্যালিগ্রাফি ইনস্টিটিউট অব বাংলাদেশের ধানমণ্ডি ব্রাঞ্চের উদ্যোগে শনিবার সকাল সাড়ে ৯টা থেকে সাড়ে ১২টা পর্যন্ত অনুষ্ঠিত হয় দেশের সর্ববৃহৎ জাতীয় ক্যালিগ্রাফি আর্ট প্রতিযোগিতা-২০২৫।

প্রতিযোগিতায় তিন ক্যাটাগরি থেকে সর্বমোট নয়জনকে পুরস্কৃত করা হয়েছে। জুনিয়র ক্যাটাগরিতে প্রথম স্থান অর্জন করেন ফাতেমা কানিজ সজিদা। দ্বিতীয় স্থান অর্জন করেন মেহজাবিন রহমান ও তৃতীয় স্থান অর্জন করেন সুমাইয়া সারওয়াত। সিনিয়র ক্যাটাগরিতে প্রথম স্থান অর্জন করেন নওশীন জাহরা সুবহা। দ্বিতীয় স্থান অর্জন করেন মো. নজরুল ইসলাম ও তৃতীয় স্থান অর্জন করেন মনতাজার হাসান। প্রফেশনাল ক্যাটাগরিতে প্রথম স্থান অর্জন করেন মুনিরা মুমতাহিনা, দ্বিতীয় স্থান অর্জন করেন তাসরিন সুলতানা আনিকা ও তৃতীয় স্থান অর্জন করেন ইফতেখারুল আলম ত্ব-য়াহা।

প্রতিযোগিতায় বিচারক ও প্রধান অতিথি ছিলেন দেশের বরেণ্য চিত্রশিল্পী, ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রাচ্যকলা অনুষদের সাবেক চেয়ারম্যান ড. আব্দুস সাত্তার।

এ সময় আরো উপস্থিত ছিলেন চারুশিল্পী পরিষদের সভাপতি কার্টুনিস্ট ইবরাহীম মণ্ডল, জাতীয় হ্যান্ড রাইটিং অ্যাসোসিয়েশন অব বাংলাদেশের সভাপতি খুরশিদ আলম ভুঁইয়া, মেজর মানজুরুল কবীর চৌধুরী, ঢাকা আহসানিয়া ইনস্টিটিউট অব সুফিজমের পরিচালক ও অধ্যাপক শাইখ মুহাম্মাদ উছমান গনী প্রমুখ।

আরও