ব্যবসায়ীকে হত্যা

বগুড়ায় কাঁচামাল ব্যবসায়ী সমিতির এক নেতাকে অপহরণ করে নির্মমভাবে মারধরের পর হত্যা করা হয়েছে।

নিহত আলাল শেখ (৪৬) ফতেহ আলী বাজার কাঁচামাল ব্যবসায়ী বহুমুখী সমবায় সমিতির নির্বাচনে সাধারণ সম্পাদক পদপ্রার্থী ছিলেন। পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, গত ২৮ মার্চ বগুড়া ফতেহ আলী বাজারে সমিতির নির্বাচন চলাকালে আলাল শেখকে একদল যুবক তুলে নিয়ে যায়। পরে তাকে একটি নির্জন বাগানে নিয়ে বেঁধে লাঠি ও ধারালো অস্ত্র দিয়ে মারধর করা হয়। এরই মধ্যে চারজনকে গ্রেফতার করেছে পুলিশ।

আরও