সুন্দরবনে ১১ হরিণ শিকারিকে আটক করেছে বন বিভাগ। এ সময় একটি মৃত হরিণ, বিপুল পরিমাণ হরিণ ধরার ফাঁদ ও দুটি ট্রলার জব্দ করা হয়েছে।
গতকাল ভোর রাতে পূর্ব সুন্দরবনের ডিমেরচর থেকে বনরক্ষীরা অভিযান চালিয়ে তাদের আটক করেন। পূর্ব সুন্দরবন বিভাগের শরণখোলা রেঞ্জ কর্মকর্তা শেখ মাহবুব হাসান এ তথ্য নিশ্চিত করেছেন।