রাজশাহী মেডিকেলে হাম উপসর্গে নতুন ভর্তি ১৪ জন

রাজশাহী মেডিকেল কলেজ (রামেক) হাসপাতালে গত ২৪ ঘন্টায় হাম উপসর্গে নতুন করে রোগী ভর্তি হয়েছে ১৪ জন শিশু। এদিন হাম আক্রান্ত হয়ে কোনো শিশুর মৃত্যু হয়নি বলে জানিয়েছে রামেক কর্তৃপক্ষ।

আজ সকালে গণমাধ্যমকে বিষয়টি নিশ্চিত করেছেন রামেক হাসপাতালের মিডিয়া মুখপাত্র ডা. শঙ্কর কে বিশ্বাস।

হামের হালনাগাদ তথ্য দিতে গিয়ে তিনি বলেন, গত ২৪ ঘন্টায় হাম উপসর্গ কিংবা আক্রান্ত হয়ে কোনো শিশুর মৃত্যু হয়নি। এদিন নতুনভাবে উপসর্গ নিয়ে শিশু বিভাগে ভর্তি হয়েছে ১৪ জন শিশু। গত ২৪ ঘন্টায় সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন ২৪ জন শিশু। বর্তমানে সন্দেহভাজন হামে চিকিৎসাধীন ১৩৫ জন।

তিনি আরো জানান, এ পর্যন্ত সন্দেহভাজন হামের মোট ভর্তি রোগী হয়েছে ৬২৭ জন শিশু। এখন পর্যন্ত রামেকে সন্দেহভাজন হামে মোট মৃত্যু হয়েছে ৫১ জন শিশু।

আরও