নরসিংদীতে বজ্রপাতে কৃষকের মৃত্যু

বুধবার (১৬ এপ্রিল) দুপুর পৌনে ২টার দিকে উপজেলার পলাশতলী ইউনিয়নের নূরপুর গ্রামের ফসলি মাঠে বৃষ্টির সময় এ বজ্রপাতের ঘটনা ঘটে।

নরসিংদীর রায়পুরায় বজ্রপাতে ইব্রাহিম মিয়া (৪৫) নামে এক কৃষক নিহত হয়েছেন। আজ বুধবার (১৬ এপ্রিল) দুপুর পৌনে ২টার দিকে উপজেলার পলাশতলী ইউনিয়নের নূরপুর গ্রামের ফসলি মাঠে বৃষ্টির সময় এ বজ্রপাতের ঘটনা ঘটে। নিহত ইব্রাহিম মিয়ার পিতার নাম আব্দুল মোতালিব।

রায়পুরা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আদিল মাহমুদ এ তথ্য নিশ্চিত করেছেন। তিনি জানান, বজ্রপাতে একজন কৃষকের মৃত্যু হয়েছে।

আরও