সাজেক থেকে ফেরার পথে পর্যটকবাহী গাড়ি উল্টে আহত ৭

সাজেক থেকে ফেরার পথে শিজকছড়া এলাকায় জিপটি নিয়ন্ত্রণ হারিয়ে উল্টে যায়। এতে সাতজন পর্যটক আহত হয়েছেন। আহতদের মধ্যে একজনের মাথা ফেটে গেছে এবং আরেকজনের হাত ভেঙে গেছে

রাঙ্গামাটির সাজেক পর্যটনকেন্দ্র থেকে ফেরার পথে একটি পর্যটকবাহী জিপ উল্টে সাতজন আহত হয়েছেন। আজ সকাল ১১টার দিকে সাজেক পর্যটক সড়কের শিজকছড়া এলাকায় এ দুর্ঘটনা ঘটে। আহতদের মধ্যে দুজনের অবস্থা গুরুতর।

আহতরা হলেন মো. আজাহার মিয়া (৬০), শাহানারা আক্তার (৪৫), মো. আরিফুর রহমান (৩৫), মো. সোহরাব (২৬), নাসরিন (৩৫), মো. শাহজাহান (৪৫) ও মোসা. আশা (১৩)। তারা সবাই মানিকগঞ্জের সিংগাইর উপজেলার বাসিন্দা।

সাজেক থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) তোফাজ্জল হোসেন দুর্ঘটনার বিষয়টি নিশ্চিত করে বলেন, সকালে সাজেক থেকে ফেরার পথে শিজকছড়া এলাকায় জিপটি নিয়ন্ত্রণ হারিয়ে উল্টে যায়। এতে সাতজন পর্যটক আহত হয়েছেন। আহতদের মধ্যে একজনের মাথা ফেটে গেছে এবং আরেকজনের হাত ভেঙে গেছে। তাদের উদ্ধার করে খাগড়াছড়ি সদর হাসপাতালে পাঠানো হয়েছে।

আরও