সোনারগাঁয়ে বিশেষ অভিযানে মাদকসহ গ্রেফতার ৩০

সোনারগাঁ থানা সূত্রে জানা যায়, নারায়ণগঞ্জ জেলা পুলিশ সুপার মো. হাবিবুর রহমানের নির্দেশনায় এবং সোনারগাঁ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মহম্মদ আব্দুল বারিকের নেতৃত্বে গতকাল সোমবার দিবাগত রাতে থানা এলাকার বিভিন্ন স্থানে বিশেষ অভিযান পরিচালনা করা হয়।

নারায়ণগঞ্জের সোনারগাঁ থানা পুলিশের বিশেষ অভিযানে মাদক কারবারি, পরোয়ানাভুক্ত আসামি ও মাদকসেবীসহ মোট ৩০ জনকে গ্রেফতার করা হয়েছে। এ সময় গ্রেফতারদের থেকে ৩ কেজি গাঁজা ও ৫১ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়।

সোনারগাঁ থানা সূত্রে জানা যায়, নারায়ণগঞ্জ জেলা পুলিশ সুপার মো. হাবিবুর রহমানের নির্দেশনায় এবং সোনারগাঁ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মহম্মদ আব্দুল বারিকের নেতৃত্বে গতকাল সোমবার দিবাগত রাতে থানা এলাকার বিভিন্ন স্থানে বিশেষ অভিযান পরিচালনা করা হয়।

অভিযানে মাদকসহ চার কারবারিকে গ্রেফতার করা হয়। গ্রেফতাররা হলেন, চেঙ্গাকান্দি এলাকার আবু সাঈদ (২৮), পাকুন্ডা মধ্যপাড়ার আ. কাদির (৪১), ভাটিবন্দরের মোছা. আছিয়া (৫৫) এবং শাহপুর এলাকার কাউসার (৪০)।

এ ছাড়া বিভিন্ন মামলায় পরোয়ানাভুক্ত সাতজন আসামিকেও গ্রেফতার করেছে পুলিশ। তারা হলেন, ইসলামপুরের মো. মোফাজ্জল মিয়া, পিরোজপুরের মো. নুর হোসেন, গাংকুলের মো. রুহুল আমিন, মীরেরবাগের মো. সুলতান মিয়া, টানপাড়ার সাব্বির হোসেন, সিংলাবের আলামিন এবং একই এলাকার মোহাম্মদ আলী।

একই অভিযানে বিভিন্ন এলাকা থেকে ১৮ জন মাদকসেবীকে আটক করা হয়। আটকরা হলেন, তানভির হোসেন (২৪), ফাহিম (১৯), মোঃ সাকিব খান (২৪), মো. মমিন মিয়া (৩২), মো. আরিফুল ইসলাম (১৯), কামাল হোসেন (৪২), মো. সবুজ (৩১), মো. রিপন (২৬), মো. সাগর (৩২), মো. নুর মোহাম্মদ (৪৬), মো. আউয়াল (৪০), মো. রকি হোসেন (৩১), শ্রী মহাদেব চন্দ্র দাস (২৯), মো. অহিদ (২৯), মো. কাউসার (২৩), মো. কামাল (২৫), মো. সাগর (২৫) এবং মো. আব্দুল লতিফ (৪৫)।

এ ছাড়া ফৌজদারি কার্যবিধির ১৫১ ধারায় ইসলামপট্টি এলাকা থেকে মো. আরাফাত (১৯) নামে আরো একজনকে গ্রেফতার করা হয়।

সোনারগাঁ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মুহম্মদ আব্দুল বারিক বলেন, গ্রেফতারদের বিরুদ্ধে প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা গ্রহণ শেষে আদালতে পাঠানো হয়েছে।

তিনি আরো বলেন, মাদক সরবরাহকারী ও সেবনকারীসহ এলাকার যেকোনো ধরনের অপরাধ দমনে সোনারগাঁ থানা পুলিশের কঠোর অভিযান অব্যাহত থাকবে।

আরও