ঝিনাইদহের মহেশপুর সীমান্তে শিশুসহ আটক ৬ বাংলাদেশী

মঙ্গলবার (১৪ অক্টবর) সকাল সাড়ে ৯টার দিকে মহেশপুরের বাঘাডাঙ্গা সীমান্তের পিলার ৬০/৩৭ সংলগ্ন এলাকা থেকে তাদের আটক করা হয়। পরে বিকাল ৩টার দিকে মহেশপুর ৫৮ বিজিবি ব্যাটালিয়নের সহকারী পরিচালক মো. ইমদাদুর রহমান এক সংবাদ বিজ্ঞপ্তিতে বিষয়টি নিশ্চিত করেন।

ঝিনাইদহের মহেশপুর সীমান্তে নারী ও শিশুসহ ৬ বাংলাদেশীকে আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। আটকদের মধ্যে দুজন শিশুও রয়েছে।

মঙ্গলবার (১৪ অক্টবর) সকাল সাড়ে ৯টার দিকে মহেশপুরের বাঘাডাঙ্গা সীমান্তের পিলার ৬০/৩৭ সংলগ্ন এলাকা থেকে তাদের আটক করা হয়। পরে বিকাল ৩টার দিকে মহেশপুর ৫৮ বিজিবি ব্যাটালিয়নের সহকারী পরিচালক মো. ইমদাদুর রহমান এক সংবাদ বিজ্ঞপ্তিতে বিষয়টি নিশ্চিত করেন।

আটকদের মধ্যে দুজনের পরিচয় পাওয়া গেছে। তারা হলেন—নোয়াখালীর চর আমানউল্লাহ গ্রামের হরিধন জলদাসের ছেলে কৃষ্ণ জলদাস (৪০) ও একই গ্রামের রবি জলদাসের ছেলে কিরণ জলদাস (২৭)।

বিজিবি জানিয়েছে, আজ সকাল সাড়ে ৯টার দিকে বাঘাডাঙ্গা বিওপির হাবিলদার সাইফুর রহমানের নেতৃত্বে টহল দল অভিযান চালায়। এ সময় শিশুসহ ৬ বাংলাদেশীকে আটক করা হয়। আটকরা অবৈধভাবে সীমান্ত পেরিয়ে ভারতে প্রবেশের চেষ্টা করছিলেন বলে বিজিবির পক্ষ থেকে দাবি করা হয়েছে। আটক ব্যক্তিদের মহেশপুর থানায় হস্তান্তরের প্রস্তুতি চলছে।

মহেশপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. নজরুল ইসলাম বলেন, আটক নারী ও শিশুদের যশোর জাস্টিস অ্যান্ড কেয়ার সেন্টারে পাঠানো হবে। প্রাপ্তবয়স্ক দুই পুরুষের বিরুদ্ধে মামলা দিয়ে তাদের আদালতে সোপর্দ করা হবে।

আরও