সুন্দরবনে নিখোঁজের দুই দিন পর প্রবাসী নারী পর্যটকের মরদেহ উদ্ধার

রিয়ানা আবজাল রাজধানীর উত্তরা এলাকার আবুল কালাম আজাদের মেয়ে। তাদের গ্রামের বাড়ি বরিশালে। রিয়ানা পেশায় পাইলট ছিলেন। পরে তিনি যুক্তরাষ্ট্রে চলে যান।

সুন্দরবনের পশুর নদীতে ট্রলারডুবির দুই দিন পর নিখোঁজ যুক্তরাষ্ট্রপ্রবাসী নারী পর্যটক রিয়ানা আবজাল (২৮) এর মরদেহ উদ্ধার করেছে কোস্টগার্ড পশ্চিম জোন। সোমবার (১০ নভেম্বর) সকালে মোংলার সাইলো জেটির কাছে নদীতে ভাসমান অবস্থায় তার মরদেহ পাওয়া যায়।

রিয়ানা আবজাল রাজধানীর উত্তরা এলাকার আবুল কালাম আজাদের মেয়ে। তাদের গ্রামের বাড়ি বরিশালে। রিয়ানা পেশায় পাইলট ছিলেন। পরে তিনি যুক্তরাষ্ট্রে চলে যান।

কোস্টগার্ডের মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার সিয়াম-উল-হক জানান, মরদেহ উদ্ধার করে চাঁদপাই নৌ পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে। আইনগত প্রক্রিয়া শেষে মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হবে।

এর আগে, শনিবার (৮ নভেম্বর) দুপুরে সুন্দরবনের ঢাংমারি ও পশুর নদীর মোহনায় পর্যটকবাহী ট্রলারটি উল্টে যায়। এতে রিয়ানা আবজাল নিখোঁজ হন।

জানা যায়, পরিবারসহ সুন্দরবনের ঢাংমারী এলাকার রিসোর্ট ম্যানগ্রোভ ভ্যালিতে রাতযাপন করছিলেন রিয়ানা। শনিবার সকালে তারা মোট ১৩ জন পর্যটক একটি নৌকায় করে করমজল পর্যটনকেন্দ্রে যাচ্ছিলেন। পথে নদীতে ঢেউয়ের তোড়ে নৌকাটি উল্টে যায়। এ সময় সবাই নদীতে পড়ে যান। এর মধ্যে কয়েকজন সাঁতরে কূলে উঠতে সক্ষম হন, আবার কয়েকজনকে আশপাশের লোকজন উদ্ধার করেন। তবে রিয়ানা আবজাল নিখোঁজ ছিলেন।

আরও